লঞ্চের এক সপ্তাহের মধ্যেই সফটওয়ার আপডেট এলো OnePlus 6 এ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 মে 2018 14:48 IST
হাইলাইট
  • OxygenOS 5.1.5 এলো OnePlus 6 এ
  • OxygenOS 5.1.5 আপডেটে থাকছে একাধিক বাগ ফিক্স
  • এক সপ্তাহে দুটি আপডেট পেল OnePlus 6

নতুন OxygenOS 5.1.5 আপডেটে থাকছে একাধিক বাগ ফিক্স

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে নতুন Oneplus 6। আর এর মধ্যেই নতুন সফটওয়ার আপডেট পেয়েছে লেটেস্ট এই ফ্ল্যাগশিপ। নতুন এই আপডেটে আছে মে মাসের সিকিউরিটি প্যাচ আর একাধিক নতুন ক্যামেরা ফিচার। এছাড়াও যোগ হয়েছে নতুন Oneplus Switch অ্যাপ। এবার নতুন OxygenOS 5.1.5 আপডেটে থাকছে একাধিক বাগ ফিক্স ও আরও ভালো পারফর্মেন্স।
 
Oneplus 6 এর Settings > System Updates এ গেলে ইউজাররা দেখতে পাবেন নতুন OxygenOS 5.1.5 আপডেট। এছাড়াও Oneplus ফোরাম থেকে আপডেটটি কম্পিউটারে ডাউনলোড করে নির্দেশ ফলো করে নিজের ফোনে এই আপডের ইন্সটল করে নিতে পারবেন গ্রাহকরা। যদিও এই আপডেটের আগে নিজের ফোনের ব্যাক আপ নিয়ে নিয়ে রাখলে আপডেটের সময় কিছু গড়বড় হলে পুরনো ভার্সানে ফিরে যেতে সমস্যা হবে না।
 
নতুন এই আপডেটে পাবেন মে মাসের লেটেস্ট সিকিউরিটি প্যাচ। এছাড়াও ফোনের নচটি ডিসেবেল করার অপশান যোগ হয়েছে এই আপডেটে। অর্থাৎ ফোনের নচটি হাইড করার জন্য উপরের বারটি সম্পূর্ণ কালো করে দেওয়া যাবে। ইতিমধ্যেই এই ফিচার দেখা গিয়েছে Huawei এর ফোনগুলিতে। এবার থেকে সুপার স্লো মোশান ভিডিও রেকর্ড করা যাবে Oneplus 6 এ। 480fps এ 720p ভিডিও আর 240fps এ 1080p ভিডিও রেকর্ড করা যাবে এই আপডেটের পরে। OxygenOS 5.1.3 এর পরে Oneplus 6 পোট্রেট মোডে কুইক ক্যাপচার ফিচার। এছাড়াও গ্যালারি অ্যাপে বদল এসেছিল এই আপডেটে।
 
Amazon, OnePlus.in, ও Croma স্টোরে পাওয়া যাচ্ছে OnePlus এর লেটেস্ট ফ্ল্যাগশিপ। OnePlus 6 এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা। এই ফোনে আসছে Snapdragon 845 চিপসেট আর ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও কোম্পানির নিজস্ব ড্যাশ চার্জিং টেকনোলজির মাধ্যমে মাত্র 30 মিনিট চার্জ করেই গোটা দিন ব্যাবহার করা যাবে এই ফোন। তবে 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 39,999 টাকা। আপাতত মিরর ব্ল্যাক আর মিডনাইট ব্ল্যাক এই দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
 
KEY SPECS
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  2. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  3. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  4. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  5. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  6. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  8. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  9. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.