ট্রিপল ক্যামেরা নিয়ে আসছে পরবর্তী স্মার্টফোন, জানিয়ে দিল OnePlus

সোশ্যাল মিডিয়ায় OnePlus অ্যাকাউন্ট থেকে এই টিজার প্রকাশিত হয়েছে। সেখানে একটি স্মার্টফোনের স্কেচ দেখা গিয়েছে। এই স্কেচে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।

ট্রিপল ক্যামেরা নিয়ে আসছে পরবর্তী স্মার্টফোন, জানিয়ে দিল OnePlus

Photo Credit: Twitter/ OnePlus

14 মে লঞ্চ হবে পরবর্তী OnePlus স্মার্টফোন

হাইলাইট
  • OnePlus 7 Pro ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা
  • 14 মে লঞ্চ হবে এই স্মার্টফোন
  • একই সাথে লঞ্চ হবে OnePlus 7
বিজ্ঞাপন

14 মে লঞ্চ হবে পরবর্তী OnePlus স্মার্টফোন। ঐ দিন বেঙ্গালুরু, লন্ডন ও নিউ ইয়র্কে একসাথে এক ইভেন্টে লঞ্চ হবে OnePlus 7 আর OnePlus 7 Pro। সম্প্রতি এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। এই টিজারে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও থাকছে কোম্পানির লোগো। তবে ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি। অর্থাৎ নতুন OnePlus ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরার সাথেই থাকছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানানো হয়েছে OnePlus 7 Pro ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। সেই খবরে শীলমোহর দিল OnePlus। তবে OnePlus 7 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা,

সোশ্যাল মিডিয়ায় OnePlus অ্যাকাউন্ট থেকে এই টিজার প্রকাশিত হয়েছে। সেখানে একটি স্মার্টফোনের স্কেচ দেখা গিয়েছে। এই স্কেচে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। টেক গুরুরা বলছেন এটা OnePlus 7 Pro ফোনের স্কেচ। কারন এই ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। অন্যদিকে OnePlus 7 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে বলে খবর।

OnePlus 7 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন

OnePlus 7 Pro ফোনে থাকবে 5G সাপোর্ট। এই ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। নীল, ধুসর ও বাদামী রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »