এটাই নতুন OnePlus 7? দেখে নিন স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 মার্চ 2019 12:27 IST
হাইলাইট
  • OnePlus 7 ফোনে থাকছে অল বডি ডিসপ্লে।
  • থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট

OnePLus এর পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 7

Photo Credit: OnLeaks

2019 সালের প্রথমার্ধে বাজারে আসবে OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 7। এই ফোনে লেটেস্ট Snapdragon 855 চিপসেট থাকার খবর নিশ্চিত করেছে চিনের কোম্পানিটি। তবে নতুন ফোনেও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার করছে না OnePlus। সম্প্রতি এক রিপোর্টে OnePlus 7 ফোনের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। এই ছবিতে OnePlus 7 ফোনে পপ-আপ সেলফি ক্যামেরার সাথেই ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে।

ছবি: OnLeaks

Advertisement

OnLeaks ও PriceBaba ওয়েবসাইটে OnePlus 7 এর ছবি প্রকাশিত হয়েছে। এই ছবি অনুযায়ী OnePlus 7 ফোনে থাকছে অল বডি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। ক্যামেরার নীচেই থাকছে LED ফ্ল্যাশ।

ফোনের পাশে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন। নীচে থাকছে USB Type-C আর স্পিকার গ্রিল। ফনের উপরে থাকছে সিম ট্রে। তবে এই ফোনে কোনও 3.5 মিমি হেডফোন জ্যাক দেখা যায়নি।

নতুন ডিজাইনে OnePlus 7 ফোনে 95 শতাংশের বেশি স্ক্রিন টু বডি রেশিও থাকবে বলে জানা গিয়েছে। তবে এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.