আগামী সপ্তাহে বিক্রি শুরু হবে OnePlus 7

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 মে 2019 15:34 IST
হাইলাইট
  • মে মাসে ভারতে লঞ্চ হয়েছে OnePlus 7
  • 7। 4 জুন Amazon.in আর OnePlus.in থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন
  • 32,999 টাকা থেকে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে

OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে

মে মাসে ভারতে লঞ্চ হয়েছে OnePlus 7।  প্রিমিয়াম সেগমেন্টে OnePlus 7 Pro লঞ্চ হলেও তুলনামুলক কম দামে লঞ্চ হয়েছে OnePlus 7। 4 জুন Amazon.in আর OnePlus.in থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। 32,999 টাকা থেকে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে। OnePlus 7 ফোনে রয়েছে OnePlus 6T ফোনের মতো ডিজাইন। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। OnePlus 7 Pro ফোনে QHD+ ডিসপ্লে ব্যবহার করলেও OnePlus 7 ফোনে থাকছে FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। ছবি তোলার জন্য OnePlus 7 ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।

OnePlus 7 এর দাম

দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে OnePlus 7। 6GB RAM+ 128GB স্টোরেজে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে। টপ ভেরিয়েন্টে 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 এর দাম 37,999 টাকা। অনলাইনে Amazon.in আর OnePlus.in থেকে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও অফলাইনে OnePlus এক্সক্লিউসিভ স্টোর, Croma আর Relience Digital আউটলেট থেকে পাওয়া যাবে এই ফোন। 4 জুন মাসে ভারতে বিক্রি শুরু হবে OnePlus 7।

OnePlus 7  স্পেসিফিকেশন

OnePlus 7 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির Oxygen OSস্কিন। OnePlus 7 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

ছবি তোলার জন্য OnePlus 7 এ থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586  প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল  ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনের ওয়াটার ড্রপ নচ এ থাকছে একটি  16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য OnePlus 7 ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর USB Type-C (v3.1 Gen 1) পোর্ট। ফোনের ভিতরে  থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর থাকছে ফ্রন্ট ফেসিং ডুয়াল স্টেরিও স্পিকার।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • All-day battery life
  • Loud stereo speakers
  • Bad
  • Below-average low-light camera performance
  • Inconsistent focus in portraits and macros
  • Poor low-light video stabilisation
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  2. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  3. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  4. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
  5. Redmi Turbo 5: এই দামে এত ফিচার্স! রেডমির নতুন স্মার্টফোনের লঞ্চে বাজার তোলপাড়
  6. ভারতে আচমকা নিষিদ্ধ Telegram অ্যাপ, সরকারের সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ
  7. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  8. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  9. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  10. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.