OnePlus কোম্পানী আনতে চলেছে Oneplus Ace 5 এবং OnePlus Ace 5 Pro

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 15 নভেম্বর 2024 09:34 IST
হাইলাইট
  • তথ্য ফাঁস করে,সেরকম জনপ্রিয় একজন, OnePlus Ace 5-হ্যান্ডসেটটির লঞ্চের বিব
  • হ্যান্ডসেটটি Snapdragon 8 Gen 3 SoC চিপসেটের সাথে চলতে পারে
  • সম্ভবত OnePlus Ace 5 হ্যান্ডসেটটিতে একটি 1.5K রেজোলিউশন সমৃদ্ধ ডিসপ্লে

OnePlus Ace 3 (ছবিতে) Snapdragon 8 Gen 2 SoC-তে চলে

Photo Credit: OnePlus

Oneplus Ace 5 এবং OnePlus Ace 5 Pro হ্যান্ডসেটগুলি কিছুদিন ধরেই আলোচনার মধ্যে আছে। BBK মালিকাধীন ব্র্যান্ডটি নিজে থেকে এখনো লাইনআপটি সমন্ধে কিছু ঘোষণা না করলেও, একটি ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে যে এটির ভ্যানিলা মডেলটি পরের মাসে চীনে প্রকাশিত হতে পারে। তথ্য অনুযায়ী, Oneplus Ace 5 হ্যান্ডসেটটিতে একটি 1.5K রেজোলিউশন সমৃদ্ধ ডিসপ্লে থাকতে পারে। এটি Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হতে পারে। OnePlus Ace 5, One Plus 13R হিসেবে,চীনের বাইরের বাজারে উপস্থিত হতে পারে।

একটি Weibo পোস্টের মাধ্যমে ডিজিটাল চ্যাট স্টেশনটি (চিনা ভাষা থেকে অনুবাদিত)বলেছে যে,One Plus Ace 5 হ্যান্ডসেটটি চীনে আসন্ন ডিসেম্বর মাসে লঞ্চ করা হতে পারে। এটি থেকে অনুমান করা যাচ্ছে যে,Oneplus Ace 5 হ্যান্ডসেটটি OnePlus 13R হিসেবে, একটি নতুন নামের সাথে ভারত সহ বিশ্বের বাজারে আসন্ন মাসগুলোতে,খুব সম্ভবত জানুয়ারি মাসে উন্মোচিত হবে।

Advertisement

পূর্বের Oneplus Ace 3 হ্যান্ডসেটটি চীনে জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল এবং বিশ্বের বাজারে এটি OnePlus 12R নামে পরিচিত পেয়েছে এবং উপলব্ধও আছে।

OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro-এর আনুমানিক স্পেসিফিকেশন:

পূর্বের ফাঁস হওয়া তথ্যগুলি দাবি করেছে যে,Oneplus Ace 5 হ্যান্ডসেটটিতে একটি 1.5K রেজোলিউশন সমৃদ্ধ একটি 6.78ইঞ্চির BOE X2 8T LTPO ডিসপ্লে থাকতে পারে।
এটি Snapdragon 8 Gen 3 চিপসেট, দ্বারা চালিত হতে পারে।হ্যান্ডসেটটি ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে সজ্জিত থাকতে পারে,যার মধ্যে প্রধান ক্যামেরাটি 50মেগাপিক্সেলের হবে এবং এটির সেলফি ক্যামেরাটি 16মেগাপিক্সেলের হতে পারে।
বলা হয়েছে যে,এটিতে একটি এলার্ট স্লাইডার এবং একটি 6,300mAh ব্যাটারী থাকবে,যেটি 100W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে।

অন্যদিকে Oneplus Ace 5 Pro-মডেলটি একদম নতুন Snapdragon 8 Elite চিপসেটের মাধ্যমে চলতে পারে বলে আশা করা যাচ্ছে। সম্ভবত এটিতে 100W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 6,500mAhএর ব্যাটারী থাকবে।প্রো মডেলটিকে শুধুমাত্র চীনের বাজারে উপলব্ধ করা হতে পারে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.