পরবর্তী OnePlus ফোনের ক্যামেরায় থাকবে এই ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 জানুয়ারী 2020 13:50 IST

শীঘ্রই OnePlus ফোনের ক্যামেরায় যোগ হবে আপডেটের অটো-ফোকাস, 4K ভিডিওতে স্টেবিলাইজেশন

স্মার্টফোন ক্যামেরায় একাধিক নতুন ফিচার নিয়ে আসবে OnePlus। শীঘ্রই OnePlus ফোনের ক্যামেরায় যোগ হবে আপডেটের অটো-ফোকাস, 4K ভিডিওতে স্টেবিলাইজেশন। সম্প্রতি গ্রাহকদের থেকে প্রতিক্রিয়া নিয়ে চলতি বছর হার্ডওয়্যার ও সফটওয়্যারে এই ফিচার যোগ করার প্রতিশ্রুতি দিয়েছে চিনের কোম্পানিটি।

সম্প্রতি এক ফোরাম পোস্টে OnePlus জানিয়েছে স্মার্টফোনের সব ক্যামেরায় একই ধরনের এক্সপোজার, কালার ও হোয়াইট ব্যালেন্স পাওয়া যাবে। এছাড়াও অটো-ফোকাস বিভাগে উন্নতি করতে হার্ডওয়্যার ও সফটওয়্যার বিভাগে বড় পরিবর্তন আনছে OnePlus।

লঞ্চের আগেই ফাঁস হল OnePlus 8 Pro-এর স্পেসিফিকেশন

গ্রাহকের প্রতিক্রিয়া থেকে ছবির স্কিন টোনে উন্নতির চেষ্টা করছে কোম্পানি। ভবিষ্যতে আপডেটের পর OnePlus স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবিতে আগের থেকে ভালো স্কিন টোন পাওয়া যাবে। এছাড়াও ভিডিও রেকর্ডের সময় এইচডিআর মোড ডাইনামিক রেঞ্জে উন্নতি হবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

OnePlus এর বেশিরভাগ ফোনে 4K ভিডিও রেকর্ড সাপোর্ট থাকলেও সব ক্যামেরা ব্যবহার করে 4K ভিডিও রেকর্ড করা যায় না। ভবিষ্যতের স্মার্টফোনে সব ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড সাপোর্ট আনছে চিনের কোম্পানিটি।

Advertisement

এছাড়াও ছবির মতোই ভিডিও রেকর্ডের সময়েও বিশেষ নাইট মোড ব্যবহার হতে তারে। কোম্পানি জানিয়েছে 4K ভিডিও রেকর্ডের সময় বাড়ানোর কাজ চলছে। এছাড়াও টাইম ল্যাপস ভিডিওতে আসছে জুম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus camera, OnePlus Open Ear Forum, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a সিরিজের অফিসিয়াল ডিজাইন প্রকাশ হল, ছবি দেখলে মুগ্ধ হবেন
  2. Vivo V70 FE: ভিভো 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে, লঞ্চের তারিখ ফাঁস হল
  3. Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম 50MP Sony LYT 710 ক্যামেরার সাথে লঞ্চ হবে, ডিসপ্লে, ব্যাটারিতেও বাজিমাত
  4. Samsung Galaxy S26 Ultra-র গোপন ফিচারের ভিডিও প্রকাশ্যে এল, পাশ থেকে কেউ স্ক্রিন দেখতে পাবে না
  5. 200 টাকার নিচে Jio ও Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যান, দৈনিক 2 জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং
  6. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  7. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  8. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
  9. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  10. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.