OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে

OnePlus N6 Lite ভারতে লঞ্চ হওয়ার তারিখ, মেজর স্পেসিফিকেশন, ও ফিচার্স প্রকাশ করেছে ওয়ানপ্লাস।

OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে

Photo Credit: OnePlus

OnePlus N6 Lite will be available in Midnight Hype and Neo Green colours

হাইলাইট
  • OnePlus N6 Lite শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • স্মার্টফোনের সামনে 120Hz ডিসপ্লে থাকবে
  • OnePlus N6 Lite দুটি কালার অপশনে উপলব্ধ হবে
বিজ্ঞাপন

OnePlus N6 Lite আগামী সপ্তাহে ভারতে আসছে। ওয়ানপ্লাস মঙ্গলবার তাদের আসন্ন বাজেট ফোনের লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন, এবং ফিচার্স প্রকাশ করেছে। OnePlus N6 Lite এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে সস্তা ফোন হিসেবে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। এটি OnePlus N6x 5G-এর চেয়েও কম দামে আসতে পারে, যা এখন 20,999 টাকায় বিক্রি হচ্ছে। ওয়ানপ্লাসের নতুন ফোনে 7,000mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করে হয়েছে। এতে AI ক্লিয়ার ফেস ও AI ইরেজারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফিচার্স পাওয়া যাবে। ডিভাইসটি দুটি রঙে কেনার জন্য উপলব্ধ হবে।

OnePlus N6 Lite স্পেসিফিকেশন, ফিচার্স

OnePlus N6 Lite ভারতের বাজারে আগামী সেপ্টেম্বর 22, মঙ্গলবার লঞ্চ হবে। এটি মিডনাইট হাইপ এবং নিও গ্রীন রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোনটি Amazon, ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, এক্সপেরিয়েন্স স্টোর, ও পার্টনার রিটেল স্টোরে উপলব্ধ হবে।

ওয়ানপ্লাস এন6 লাইট মডেলের অন্যতম হাইলাইট হল 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্টের সঙ্গে আসছে। এটি একবার চার্জে তিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম হবে। স্মার্টফোনটিতে 26.8 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 29.9 ঘন্টা Google Maps নেভিগেশন, ও 49.7 ঘন্টা ফোনে কথা বলা সময় পাওয়া যেতে পারে।

সংস্থার দাবি, ব্যাটারি এমনভাবে তৈরি হয়েছে যাতে 6 বছর পরেও এর স্বাস্থ্য 80 শতাংশের বেশি বজায় থাকে। রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে ব্লুটুথ ইয়ারফোন এবং স্মার্টওয়াচের মতো ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়া যাবে।

OnePlus N6 Lite-এর সামনে 6.75 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনের স্ক্রিনে অ্যাকুয়া টাচ ফিচারও থাকবে। যার সাহায্যে আঙুল ভেজা বা তৈলাক্ত থাকলেও স্ক্রিনে টাচ রেসপন্স নিতে অসুবিধা হবে না। আপকামিং ডিভাইসে MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি থাকবে বলেও জানানো হয়েছে।

জানিয়ে রাখি, OnePlus N6x-এর 64 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 20,999 টাকা 22,999 টাকায় পাওয়া যাচ্ছে। দুই অপশনেই 4 জিবি র‍্যাম আছে। ফোনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন অফার করে। এই ফোনে MediaTek Dimensity 6360 Apex চিপসেট ব্যবহার হয়েছে।

ফোনটিতে থাকা 7,000mAh ব্যাটারিতে 15W ওয়্যার্ড চার্জিং, বাইপাস চার্জিং, ও 5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে। ব্যাক প্যানেলে সিঙ্গেল 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OxygenOS 16 প্রি-ইনস্টলড আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »