9,000mAh ব্যাটারির OnePlus Turbo 6 সিরিজ অবাক করা দামে আসছে, এত সস্তা ভাবতে পেরেছিলেন?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 ডিসেম্বর 2025 22:04 IST
হাইলাইট
  • OnePlus Turbo 6 সিরিজের অগ্রিম বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে
  • OnePlus Turbo 6 ও Turbo 6V উভয়ের দাম প্রকাশ্যে এসেছে
  • এটি কোম্পানির প্রথম 9,000mAh ব্যাটারির স্মার্টফোন

OnePlus started accepting pre-bookings for the OnePlus Turbo 6 series

Photo Credit: OnePlus

OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V ফোন দু'টিকে ঘিরে বর্তমানে জল্পনা তুঙ্গে। কারণ কোম্পানির এই নতুন হাই পারফরম্যান্স ফোনগুলি জানুয়ারি 8 লঞ্চ হচ্ছে। OnePlus Turbo 6 সিরিজ সংস্থার সর্বপ্রথম স্মার্টফোন, যেখানে 9,000mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। ওয়ানপ্লাস নিজেই আপকামিং ফোন দু'টির স্পেসিফিকেশন ও ফিচার নিশ্চিত করেছে। আর এখন OnePlus Turbo 6 ও Turbo 6V উভয়েরই দাম অনলাইনে ফাঁস হয়েছে। এটি ভারতের বাজারে Nord সিরিজের অধীনে লঞ্চ হতে পারে। OnePlus Turbo 6 ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 প্রসেসরে রান করবে।

OnePlus Turbo 6 ও Turbo 6V-এর দাম ফাঁস হল

টেক ব্লগার পারস গুগলানি জানিয়েছেন, চীনে OnePlus Turbo 6 মডেলটির দাম 2,000 ইউয়ান (প্রায় 25,000 টাকা) থেকে শুরু হতে পারে। অন্য দিকে, Turbo 6V-এর মূল্য 1,799 ইউয়ানের (প্রায় 23,000 টাকা) কম হওয়ার সম্ভাবনা আছে। তবে ফোনগুলির দাম ভারতে বেশি হবে বলে দাবি করা হয়েছে। OnePlus Turbo 6 লাইনআপের দাম এই দেশের বাজারে 35,000 টাকার আশেপাশে ধার্য করা হতে পারে।

Advertisement

ওয়ানপ্লাস টার্বো 6 সিরিজের অগ্রিম বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। এটি সংস্থার ওয়েবসাইটে তিনটি কালার অপশনে লিস্টেড আছে। ফোনটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। টার্বো 6ভি মডেলটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে জানা গিয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, OnePlus Turbo 6 ফোনে 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য ডিভাইসটির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে।  ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। 

সফটওয়্যারের দিক থেকে ফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। OnePlus Turbo 6V মডেলে 144 হার্টজ রিফ্রেশ রেট ও Snapdragon 7s Gen 4 প্রসেসর মিলবে। ফোনটির অন্যান্য ফিচার্স স্ট্যান্ডার্ড ভার্সনের মতো হতে পারে। এছাড়াও, উভয় মডেলে 9,000mAh ক্ষমতার ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং ও 22W রিভার্স ওয়্যার্ড চার্জিং প্রযুক্তির সঙ্গে আসতে চলেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.