এটাই নতুন Oppo A11? লঞ্চের আগে দেখে নিন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 অক্টোবর 2019 13:32 IST
হাইলাইট
  • Oppo A11 ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে
  • ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা
  • 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে

Oppo A11 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

Photo Credit: PlayfulDroid

চিনের একটি টেলিকম ওয়েবসাইটে Oppo A11 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে PCHM10 মডেল নম্বরে Oppo A11 দেখা গিয়েছে। এই ফোনের পিছনে থাকছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

চিনের টেলিকম ওয়েবসাইটে থেকে জানা গিয়েছে Oppo A11 ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য A11 এ থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Oppo A11।

Advertisement

Oppo A11 ফোনের ভিতরে একটি অক্টা-কোর 2.0 Ghz প্রসেসর থাকবে। ফোনের ভিতরে থাকবে 4,880 mAh ব্যাটারি। নীল আর সাদা রঙে পাওয়া যাবে Oppo A11। এই ফোনের ওজন 195 গ্রাম। চিনে Oppo A11 এর সম্ভাব্য দাম  1,599 ইউয়ান (প্রায় 15,900 টাকা)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.