নতুন ভেরিয়েন্টে Oppo A5 ফোনে থাকছে দ্বিগুণ স্টোরেজ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 এপ্রিল 2019 12:00 IST
হাইলাইট
  • Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে
  • 64GB স্টোরেজে Oppo A5 এর দাম 12,990 টাকা
  • অফলাইনে এই ফোন বিক্রি শুরু হয়েছে

64GB স্টোরেজে Oppo A5 এর দাম 12,990 টাকা

গত বছর অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A5। লঞ্চের সময় শুধুমাত্র 32GB স্টোরেজে পাওয়া যেত A5। সম্প্রতি 64GB স্টোরেজে ভারতে এই ফোন লঞ্চ হয়েছে। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন 19:9 ডিসপ্লে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা আর 4230 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে Oppo A5 দিয়ে একবার চার্জ করে 14 ঘন্টা ভিডিও প্লে ব্যাক আর 11 ঘন্টা গেম খেলা যাবে।

ভারতে Oppo A5 এর দাম

ভারতে 64GB স্টোরেজে Oppo A5 এর দাম 12,990 টাকা। ইতিমধ্যেই অফলাইনে এই ফোন বিক্রি শুরু হয়েছে। আগামী সপ্তাহে অনলাইনে বিক্রি শুরু হবে Oppo A5 64GB ভেরিয়েন্ট।

32GB স্টোরেজে Oppo A5 কিনতে 11,990 টাকা খরচ হবে।

Oppo A5 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo A5 এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Oppo A5 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM। Oppo A5 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13 মেগাপিক্সেল। এর সাথেই থাকবে একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A5 তে থাকছে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A5 পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A5 এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A5 এর  ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
  2. Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
  3. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
  4. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  5. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  6. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  7. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  8. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  9. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  10. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.