Oppo A6L বিশাল 7,000mAh ব্যাটারি, 12 জিবি র‍্যাম, ও 80W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে লঞ্চ হল

Oppp A6L স্মার্টফোনে Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যার আছে।

Oppo A6L বিশাল 7,000mAh ব্যাটারি, 12 জিবি র‍্যাম, ও 80W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে লঞ্চ হল

Photo Credit: Oppo

Oppp A6L features a 50-megalpixel primary OIS camera

হাইলাইট
  • Oppo A6L স্মার্টফোনে 80W ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি আছে
  • ডিভাইসটি Snapdragon 7 Gen 3 প্রসেসরে চলে
  • Oppo A6L-এর সামনে 120 হার্টজ AMOLED ডিসপ্লে আছে
বিজ্ঞাপন

Oppo A6L মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে আত্মপ্রকাশ করল। এটি Oppo A6 সিরিজের ষষ্ঠ মডেল৷ চাইনিজ সংস্থাটি এই লাইনআপের অধীনে ইতিমধ্যেই A6 GT, A6, A6i, A6 Pro, এবং A6 Max লঞ্চ করেছে। নতুন ফোনটি 7,000Ah ব্যাটারির সঙ্গে এসেছে। শক্তিশালী ব্যাটারি থাকার ফলে ফোনে বারবার চার্জ দিতে হবে না। আবার 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার ফলে অল্প সময়ের মধ্যেই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। IP68 + IP69 রেটিং স্মার্টফোনটিতে সর্বোচ্চ মানের সুরক্ষা স্তর যোগ করেছে। এটি ডিভাইসের ভিতরে জল বা ধুলো প্রবেশ করতে দেবে না। এই ফোনে Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। চলুন Oppo A6L মডেলটির দাম ও খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

Oppo A6L স্পেসিফিকেশন ও ফিচার্স

ডুয়াল সিম যুক্ত Oppo A6L-এর সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, এবং 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনে ক্রিস্টাল শিল্ড গ্লাস কভার যুক্ত করেছে সংস্থা। এটি ডিউরাবিলিটি বাড়াতে সাহায্য করবে। স্ক্রিনের চারপাশে মাত্র 1.68 মিমি বেজেল আছে। ডিভাইসটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে।

ওপ্পোর নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ড করা যাবে।

Oppo A6L-এর সবথেকে বড় হাইলাইট হল 7,000mAh ব্যাটারি যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারফ্রিন্ট সেন্সর, ডুয়াল সেন্সর, 5G কানেক্টিভিটি, NFC, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP68/69 স্তরের ওয়াটার রেজিস্ট্যান্স, GPS, USB, উল্লেখযোগ্য। ডিভাইসটি 7.86 মিমি স্লিম বডির সঙ্গে এসেছে এবং ওজন 204 গ্রাম।

Oppo A6L দাম

Oppo A6L এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম চীনে 1,799 ইউয়ান ধার্য করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় 22,800 টাকার সমান। এটি পিঙ্ক, হোয়াইট, এবং ব্লু কালার অপশনে পাওয়া যাবে। স্মার্টফোনটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »