সস্তা হল একাধিক Oppo স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 মার্চ 2019 12:13 IST
হাইলাইট
  • 15,990 টাকায় Oppo A7 পাওয়া যাচ্ছে
  • 11,990 টাকায় পাওয়া যাচ্ছে oppo A5
  • অনলাইনে নতুন দামে এই দুটি ফোন বিক্রি হচ্ছে

16,990 টাকায় লঞ্চ হয়েছিল Oppo A7

ভারতে সস্তা হল Oppo A5 আর Oppo A7 4GB RAM ভেরিয়েন্ট। আগে Oppo A7 4GB RAM ভেরিয়েন্টের দাম ছিল 16,990 টাকা। দাম কমে এখন 15,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। অন্যদিকে 13,990 টাকা থেকে কমে 11,990 টাকায় পাওয়া যাচ্ছে oppo A5। দুটি ফোনের পিছনেই রয়েছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Oppo A7 ফোনে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ।

ইতিমধ্যেই Amazon, Flipkart, Paytm, Snapdeal, TataCliq ওয়েবসাইটে নতুন দামে Oppo A5 আর Oppo A7 4GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। Oppo A7 4GB RAM ভেরিয়েন্টের দাম ছিল 16,990 টাকা। দাম কমে এখন 15,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। অন্যদিকে 13,990 টাকা থেকে কমে 11,990 টাকায় পাওয়া যাচ্ছে oppo A5।

Oppo A7 স্পেসিফিকেশান

Oppo A7 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo A7 এ রয়েছে 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

 

ছবি তোলার জন্য Oppo A7 এ থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা।

Advertisement

Oppo A7 ফোনের ভিতরে একটি 4,230 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Oppo A7 এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS আর GLONASS।

Oppo A5 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo A5 এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Oppo A5 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM।

Oppo A5 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A5 তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।

Advertisement

64GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A5 পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A5 এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A5 এর  ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good battery life
  • Looks stylish
  • Dedicated microSD slot
  • Bad
  • Weak processor
  • Display is only HD+
  • Cameras struggle in low light
  • Annoying spam from some apps
 
KEY SPECS
Display 6.20-inch
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4230mAh
OS Android 8.1
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.