16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A7n

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 এপ্রিল 2019 15:55 IST
হাইলাইট
  • Oppo A7n এর দাম 1,499 ইউয়ান (প্রায় 15,300 টাকা)
  • Oppo A7n এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর Helio P35 চিপসেট

Oppo A7n ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ

সম্প্রতি লঞ্চ হয়েছে Oppo –র নতুন বাজেট স্মার্টফোন Oppo A7n। Oppo A7n এর ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, HD+ ডিসপ্লে আর 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। Android Oreo অপারেটিং সিস্টেমের উপরেই এই ফোনে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2.1 স্কিন। নতুন ফোনের সব স্পেসিফিকেশন Oppo AX5s ফোনের সাথে মিলে যাচ্ছে। শুধু Oppo A7n এ রয়েছে বেশি RAM আর বেশি রেসোলিউশনের সেলফি ক্যামেরা। বুধবার চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।

Oppo A7n এর দাম

Oppo A7n এর দাম 1,499 ইউয়ান (প্রায় 15,300 টাকা)। একটি মাত্র রঙে পাওয়া যাবে এই ফোন। কবে এই ফোন বিক্রি শুরু হবে টা জানায়নি Oppo। ভারতে এই ফোন লঞ্চের বিষয়েও কোন তথ্য জানা যায়নি।

Advertisement

Oppo A7n স্পেসিফিকেশন

Oppo A7n এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Oppo A7n এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Helio P35 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ।

Oppo A7n এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13 মেগাপিক্সেল। এর সাথেই থাকবে একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A7n এ থাকছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

কানেক্টিভিটির জন্য Oppo A7n এ থাকছে 4G LTE support, Bluetooth 4.2 আর USB-OTG। ফোনের ভিতরে থাকছে 4,230 mAh ব্যাটারি।

 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P35
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4230mAh
OS Android 8.1
Resolution 720x1520 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.