Oppo F11 Pro এর দাম 24,990 টাকা। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। একাধিক গ্রেডিয়েন্ট ফিনিশে ভারতে Oppo F11 Pro পাওয়া যাবে। 15 মার্চ শুরু হবে বিক্রি।
Oppo F11 Pro এর দাম 24,990 টাকা
ভারতে এল Oppo F11 Pro। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই শহরে এই অনুষ্ঠানে এই ফোন লঞ্চ করেছে Oppo। Oppo F11 Pro ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে ফুল স্ক্রিন ডিসপ্লে আর পপ-আপ সেলফি ক্যামেরা। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করার জন্য এই ফোনে কোনও ডিসপ্লে নচ থাকছে না।
ভারতে Oppo F11 Pro এর দাম 24,990 টাকা। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। একাধিক গ্রেডিয়েন্ট ফিনিশে ভারতে Oppo F11 Pro পাওয়া যাবে। 15 মার্চ শুরু হবে বিক্রি। সব অনলাইন ও অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Amazon, Flipkart, Paytm, Sanpdeal ও নির্বাচিত Oppo রিটেল স্টোরে এই ফোন প্রি-বুক শুরু হয়েছে। লঞ্চ অফারে HDFC ব্যাঙ্ক ও Paytm গ্রাহকরা বিশেষ ছাড় পাবেন।
একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Oppo F11। একই স্পেসিফিকেশান থাকলেও এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে ডিসপ্লে নচের মধ্যে থাকছে সেলফি ক্যামেরা। ভারতে Oppo F11 এর দাম 19,990 টাকা। তবে কবে এই ফোন পাওয়া যাবে জানানো হয়নি।
Oppo F11 Pro তে থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ। Oppo F11 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Color OS 6 স্কিন।
Oppo F11 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। । সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য পপ-আপ ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেন্সার। থাকছে একাধিক শুটিং মোড।
কানেক্টিভিটির জন্য Oppo F11 Pro তে থাকছে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। থাকছে 4,000 mAh ব্যাটারি। VOOC Flash Charge 3.0 এর মাধ্যমে জলদি চার্জ হবে এই ফোনের ক্যামেরা।
Oppo F11 ফোনে থাকছে প্রায় একই স্পেসিফিকেশান। তবে পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে ডিসপ্লে নচের মধ্যে থাকছে সেলফি ক্যামেরা। থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4,020 mAh ব্যাটারি, 4GB RAM আর 128GB স্টোরেজ।
![]()
Oppo F11 এর স্পাসিফিকেশান
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
James Webb Space Telescope Little Red Dots May Reveal Birth of Black Holes
Falcon Heavy Roars Back to Life with Powerful Broadband Satellite Launch
Jolly O Gymkhana Now Available Online: Where to Watch This Tamil Reality Show
Mustafa Mustafa OTT Release: Where to Watch the Tamil Friendship Comedy Online