চারটি ক্যামেরা, সুপার ফাস্ট চার্জিং সহ এসে গেল Oppo F15

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 জানুয়ারী 2020 15:11 IST
হাইলাইট
  • Oppo F15 ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট
  • 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে

Oppo F15 এর দাম 19,990 টাকা

বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল Oppo F15। তরুণ প্রজন্মের গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোন নিয়ে এসেছে Oppo। Oppo F15 ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ফোনে থাকছে একটি AMOLED ডিসপ্লে। সেলফি তোলার জন্য F15 ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট। এছাড়াও ফোনের পিছনের ক্যামেরায় ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ব্যবহার হয়েছে। 8GB RAM সহ লঞ্চ হয়েছে Oppo F15। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Oppo F15 এর দাম

ভারতে Oppo F15 এর দাম 19,990 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। লাইটনিং ব্ল্যাক আর ইউনিকর্ন হোয়াইট রঙে পাওয়া যাবে Oppo F15। লঞ্চের পরেই এই ফোন প্রি-অর্ডার শুরু হয়েছে। 24 জানুয়ারি Amazon, Flipkart আর Oppo অনলাইন স্টোর থেকে Oppo F15 বিক্রি শুরু হবে।

লঞ্চ অফারে HDFC, ICICI Bank, Yes Bank গ্রাহকরা 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন। Bajaj Finserv গ্রাহকরা কোন ডাউন-পেমেন্ট ছাড়াই Oppo F15 কিনতে পারবেন। Jio গ্রাহকরা পাবেন 100 শতাংশ অতিরিক্ত ডেটা।

Oppo F15 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Oppo F15 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6.1.2 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Oppo F15 ফোনের ভিতরে থাকছে  MediaTek Helio P70 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।

Oppo F15 ফোনের পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে

Advertisement

Oppo F15 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Oppo F15 ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C আর 3.5 মিমি হেডফোন জ্যাক থাকছে। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। Oppo F15 এর ওজন 172 গ্রাম।

Advertisement

আরও পড়ুন:

Realme 5i বনাম Redmi Note 8: কোনটা কিনবেন?

Advertisement

সস্তা হল Samsung Galaxy A20s; নতুন দাম দেখে নিন

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Relatively slim and light
  • Lean software
  • Good battery life
  • Vivid display
  • Bad
  • Underwhelming performance for the price
  • Average camera quality
 
KEY SPECS
Display 6.40-inch
Processor MediaTek Helio P70
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.