Oppo F31 সিরিজ পুজোর আগেই ভারতে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 80W চার্জিং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 অগাস্ট 2025 14:03 IST
হাইলাইট
  • Oppo F31 ও Oppo F31 Pro লঞ্চ হতে পারে 12-14 সেপ্টেম্বরের মধ্যে
  • Oppo F31 সিরিজে 7,000mAh ব্যাটারি থাকবে
  • দুই ফোনই 360 ডিগ্রি আর্মর বডির সঙ্গে আসছে

Oppo F29 সিরিজ ভারতে মার্চ 20 লঞ্চ হয়েছিল

Photo Credit: Oppo

Oppo F31 সিরিজ যে গত মার্চে লঞ্চ হওয়া Oppo F29 লাইনআপের উত্তরসূরী হিসেবে আগামী মাসে ভারতে আসতে চলেছে, তা সম্প্রতি সূত্র মারফত ফাঁস হয়েছিল। কিন্তু লঞ্চের তারিখ জানা যায়নি। এখন সেই তথ্য সামনে চলে এসেছে। Oppo F31 ও Oppo F31 Pro সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এ দেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। উভয় স্মার্টফোনে MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করা হবে। ফোন দু'টির একটি বড় আকর্ষণ হবে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি। এছাড়া, Oppo F31 সিরিজ পূর্বসূরীর মতো 360 ডিগ্রি আর্মর বডি ডিজাইনের সঙ্গে আসবে।

Oppo F31 ও Oppo F31 Pro ভারতে লঞ্চের তারিখ

টিপস্টার অভিষেক যাদব X (সাবেক টুইটার) এর একটি পোস্টে দাবি করেছেন যে, Oppo F31 সিরিজ 12-14 সেপ্টেম্বরের মধ্যে ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। উল্লেখ্য, বর্তমান Oppo F29 সিরিজ 20 মার্চ ভারতে আত্মপ্রকাশ করেছে। কোম্পানির আসন্ন লাইনআপে কমপক্ষে দু'টি অথবা সর্বোচ্চ তিনটি মডেল আসবে বলে অনুমান করা হচ্ছে— Oppo F31, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+। তবে কোম্পানি এখনও লঞ্চের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

Oppo F31 ও Oppo F31 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারের শেয়ার করা তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড Oppo F31 ফোনটিতে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, Oppo F31 Pro-তে MediaTek Dimensity 7300 প্রসেসর থাকতে পারে। ফোনগুলি 7,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত বলে জানা গিয়েছে। এর সঙ্গে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলতে পারে।

ওপ্পো এফ31 সিরিজের অন্যতম ফিচার ডিউরাবিলিটি। এতে 360 ডিগ্রি আর্মার বডি থাকবে। এটি এক ধরনের উন্নত সুরক্ষা ব্যবস্থা যা ফোনকে চারপাশের আঘাত থেকে বাঁচাতে পারে। সংক্ষেপে বললে, স্ক্র্যাচ, শক ও অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। ওপ্পো এফ31 ও ওপ্পো এফ31 প্রো এর নেটওয়ার্ক পারফরম্যান্সও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। ক্যামেরা সেটআপে আপগ্রেডের সম্ভাবনা কম বলেই জল্পনা শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, মার্চে লঞ্চ হওয়া Oppo F29 5G এবং F29 Pro 5G উভয় মডেলে 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে যা FHD+ রেজোলিউশন (1,080×2,412 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, এবং 1,200 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড মডেলটি Snapdragon 6 Gen 1 চিপ দ্বারা চালিত, যেখানে Pro ভেরিয়েন্টে Dimensity 7300 Energy প্রসেসর আছে। দুই ফোনেই 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও সামনের দিকে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.