লঞ্চের আগেই Oppo F31 সিরিজের তিনটি ফোনের ছবি ফাঁস হল, 7,000mAh ব্যাটারি থাকবে

Oppo F31 এবং Oppo F31 Pro চলবে Dimensity চিপসেটে, যেখানে Oppo F31 Pro+ মডেলে থাকতে পারে Snapdragon 7 Gen 3 প্রসেসর।

লঞ্চের আগেই Oppo F31 সিরিজের তিনটি ফোনের ছবি ফাঁস হল, 7,000mAh ব্যাটারি থাকবে

Photo Credit: Oppo

Oppo F31 সিরিজের প্রতিটি মডেলে 7,000mAh ব্যাটারি থাকবে

হাইলাইট
  • Oppo F31 সিরিজের ডিজাইন ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে
  • এই সিরিজের তিনটি ফোন 12-14 সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হতে পারে
  • প্রতিটি মডেলে 7,000mAh ব্যাটারি থাকবে
বিজ্ঞাপন

Oppo F31 সিরিজ পুজোর আগেই ভারতে আসতে চলেছে। সম্প্রতি এই সিরিজের লঞ্চের তারিখ ও বেশ কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। আর এখন ফোনগুলির ডিজাইন প্রকাশ্যে এসেছে। কোম্পানির F সিরিজের অধীনে Oppo F31, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+ বাজারে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। একটি সূত্র ফোনগুলির কয়েকটি নতুন তথ্য প্রকাশ করেছে। Oppo F31 এবং Oppo F31 Pro চলবে MediaTek Dimensity চিপসেটে। অন্যদিকে, Oppo F31 Pro+ মডেলটিতে Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার হতে পারে। চিপসেট আলাদা হলেও ওপ্পোর তিনটি মডেলেই 7,000mAh ব্যাটারি থাকতে পারে।

Oppo F31 সিরিজের ডিজাইন ও স্পেসিফিকেশন

Oppo F31 সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়াতে ফাঁস করেছে। সিরিজের বেস মডেল অর্থাৎ Oppo F31 এর ব্যাক প্যানেলে বর্গাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ড রয়েছে। এর ক্যামেরা সেন্সরগুলি একটি LED ফ্ল্যাশের সাথে উল্লম্বভাবে সারিবদ্ধ। ফোনটি লাল, বেগুনি এবং নীল রঙে দেখা গিয়েছে। Oppo F31 Pro এর রিয়ার ক্যামেরাও বর্গাকার আইল্যান্ডের মধ্যে অবস্থিত। এটি সোনালী এবং কালো রঙে আসছে।

সিরিজের টপ মডেল Oppo F31 Pro+ বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল দিয়ে সজ্জিত। এটি সাদা, গোলাপী ও নীল রঙের বিকল্পে দেখানো হয়েছে। Oppo F31 ও F31 Pro মডেল দু'টিতে যথাক্রমে MediaTek Dimensity 7300 এবং Dimensity 6300 প্রসেসর থাকতে পারে। F31 Pro+ ভেরিয়েন্টটি Snapdragon 7 Gen 3 চিপসেট দ্বারা চালিত হওয়ার সম্ভাবনা। এতে 12 জিবি র‍্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে।

Oppo F31 সিরিজ সেপ্টেম্বর মাসের 12-14 তারিখের মধ্যে ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। এতে পূর্বসূরী F29 লাইনআপের তুলনায় খুব বেশি আপগ্রেড চোখে পড়বে না। আসন্ন ফোনগুলি 360 ডিগ্রি আর্মার বডি পেতে পারে, যা ফোনকে স্ক্র্যাচ, শক ও অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। নেটওয়ার্ক পারফরম্যান্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ক্যামেরা সেটআপের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।

উল্লেখ্য, পূর্বসূরী Oppo F29 সিরিজ মার্চ 20 ভারতে লঞ্চ হয়েছিল। Oppo F29 এবং F29 Pro উভয় মডেলে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, 1,200 নিট পর্যন্ত ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080×2,412 পিক্সেল) সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড মডেলে Snapdragon 6 Gen 1 চিপ আছে, যেখানে Pro ভেরিয়েন্টে Dimensity 7300 Energy প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুই ফোনেই 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  2. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  3. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  4. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  5. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  6. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  7. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  8. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  9. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  10. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »