Oppo Find X9 Ultra and Find X9s both are confirmed to launch in india this month
Photo Credit: Oppo
Oppo Find X9 Ultra এপ্রিলে চীনে লঞ্চ হয়েছিল। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন চলতি মাসে ভারতে এন্ট্রি নিতে চলেছে। Oppo এখনও লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, ফোনটির আগমনের দিনক্ষণ ফাঁস হয়েছে। Find X9 Ultra এবং Find X9s একই তারিখে ভারতে আসছে। Ultra মডেল হল সংস্থার প্রথম জোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। অন্য দিকে, Find X9s আরও প্রিমিয়াম Find X9-এর বিকল্প হিসেবে আসছে, যা কম দামে উচ্চ-স্তরের পারফরম্যান্স ও ফিচার্স অফার করবে। চলুন দেখে নিই ওপ্পোর দুই নতুন ফোন কবে ভারতে আসছে ও দাম কেমন হতে পারে।
টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Oppo Find X9 Ultra এবং Find X9s ভারতে মে মাসের 15 তারিখ লঞ্চ হবে। অর্থাৎ খবর সত্যি হলে হাতে আর দুই সপ্তাহ বাকি নেই। সংস্থা ইতিমধ্যেই ফোনগুলির ভারতে লঞ্চ নিশ্চিত করেছে, কিন্তু এখনও ডেট প্রকাশ করেনি।
ওই টিপস্টারের দাবি, Oppo Find X9s মডেলের দাম ভারতে প্রায় 70,000 টাকা হতে পারে। এটি Find X9-এর ঠিক নিচে অবস্থান করবে, যার দাম শুরু 74,999 টাকা থেকে শুরু হচ্ছে। অর্থাৎ নতুন ডিভাইসটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স প্রদান করবে।
ওপ্পো ফাইন্ড এক্স9এস চীনের মতো ভারতেও একই স্পেসিফিকেশনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ফোনটির চাইনিজ ভার্সনে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, এবং ডলবি ভিশন, অফার করে। এতে Dimensity 9500s প্রসেসর রয়েছে, যা 12 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 512 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 7,025mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফোনের পিছনের তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের৷ সামনেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। অন্য দিকে, Oppo Find X9 Ultra-তে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 1,800 নিট ব্রাইটনেস, 2K রেজোলিউশন অফার করে। এতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ওপ্পোর এই ফোনের পিছনে চারটি ক্যামেরা আছে। এতে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেলের সুপার পোট্রেট টেলিফটো ক্যামেরা, 120x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনের 7,050mAh গ্লেসিয়ার ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.