Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 এপ্রিল 2026 12:12 IST
হাইলাইট
  • Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরার সবচেয়ে কম দামের ফোন
  • এটি ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে এসেছে
  • ফোনের সামনে একটি 50MP সেলফি ক্যামেরা আছে

Oppo Find X9s Pro has a Hasselblad-tuned dual 200-megapixel rear cameras

Oppo Find X9s Pro ফ্ল্যাগশিপ পারফরম্যান্স এবং দুর্দান্ত ফিচার্সের সাথে চীনে লঞ্চ হয়েছে। এটি ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত সবচেয়ে কম দামের ফোন। এতে Hasselblad ব্র্যান্ডেড ক্যামেরা সেটআপ আছে ও 8K রেজোলিউশনে সিনেমাটিক ভিডিও শুট করা যাবে। Oppo Find X9s Pro মডেলে IP66 + IP68 + IP69 রেটিং, Dimensity 9500 প্রসেসর, ইনফ্রারেড সেন্সর, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো বৈশিষ্ট্য রয়েছে। ফোনটির সমস্ত খুঁটিনাটি ও দাম সম্পর্কিত তথ্য নিচে দেওয়া রইল।

Oppo Find X9s Pro স্পেসিফিকেশন

ওপ্পো ফাইন্ড এক্স9এস প্রো ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচারের সাথে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Samsung HPE), 120x ডিজিটাল জুম সহ  200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (2.8x অপটিক্যাল), ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। এছাড়াও, পিছনে একটি 3.2 মেগাপিক্সেল মাল্টিস্পেকট্রাল সেন্সর রয়েছে।

Oppo Find X9s Pro একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়েছে। ব্যাক ক্যামেরার মাধ্যমে 8K ভিডিও 30fps-এ ও 4K ভিডিও 120fps-এ রেকর্ড করা যাবে। ফোনটি 6.32 ইঞ্চির কম্প্যাক্ট অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, এবং 1.5K রেজোলিউশন (2,640 x 1,216 পিক্সেল) অফার করে।

ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসরে চলে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 7,025mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড আছে।

Oppo Find X9s Pro দাম

চীনে Oppo Find X9s Pro একাধিক মেমোরি অপশনে লঞ্চ হয়েছে। এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,299 ইউয়ান (প্রায় 73,000 টাকা)। তুলনাস্বরূপ, 200 মেগাপিক্সেল জোড়া ক্যামেরার Oppo Find X9 Ultra ও Vivo X300 Ultra-এর বেস মডেলের দাম যথাক্রমে 7,499 ইউয়ান (প্রায় 1,03,000 টাকা) ও 6,999 ইউয়ান (প্রায় 95,000 টাকা) থেকে শুরু হচ্ছে।

Advertisement

Oppo Find X9s Pro-এর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 512 স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 5,699 ইউয়ান (প্রায় 78,000 টাকা) এবং 5,999 ইউয়ান (প্রায় 82,000 টাকা)। টপ 16 জিবি র‍্যাম ও 1 টিবি স্টোরেজ 6,999 ইউয়ানে (প্রায় 96,000 টাকা) এসেছে। ডিভাইসটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.