6 ফেব্রুয়ারি দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে Oppo K1। 20,000 টাকার কম দামে এই প্রথম কোন স্মার্ট ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে।
Oppo K1 এর প্রধান আকর্ষণ ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Snapdragon 660 চিপসেট আর 6GB RAM
আগামী 6 ফেব্রুয়ারী ভারতে লঞ্চ হবে Oppo K1। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। লঞ্চের আগে ইতিমধ্যেই Oppo K1 এর জন্য মাইক্রো সাইট তৈরি করেছে Flipkart। Oppo K1 এর প্রধান আকর্ষণ ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Snapdragon 660 চিপসেট আর 6GB RAM। সাথে থাকছে 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল Oppo K1।
6 ফেব্রুয়ারি দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে Oppo K1। 20,000 টাকার কম দামে এই প্রথম কোন স্মার্ট ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে।
আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Asus ZenFone Max Pro M2
ভারতে Oppo K1 ফোনের দাম জানায়নি চীনের কোম্পানিটি। তবে চিনে 1,599 ইউয়ান (প্রায় 16,900 টাকা) থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। 6GB RAM ভেরিয়েন্টে Oppo K1 কিনতে খরচ হবে 1,799 ইউয়ান (প্রায় 19,000 টাকা)।
আরও পড়ুন: এই Realme ফোনে আসছে Android 9.0 Pie আপডেট
![]()
আরও পড়ুন: Redmi Note 7 Pro তে থাকবে আরও বেশি স্টোরেজ
ডুয়াল সিম Oppo K1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo K1 এ থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
আরও পড়ুন: ট্রিপল রিয়ার ক্যামেরা সহ কবে ভারতে আসছে Vivo V15 Pro?
ছবি তোলার জন্য Oppo K1 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথেক থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে একটি 25 মেগাপিক্সেলের ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi i 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS/ A-GPS আর GLONASS ব্যবহার করেছে Oppo। থাকছে একটি 3,600mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
James Webb Space Telescope Little Red Dots May Reveal Birth of Black Holes
Falcon Heavy Roars Back to Life with Powerful Broadband Satellite Launch
Jolly O Gymkhana Now Available Online: Where to Watch This Tamil Reality Show
Mustafa Mustafa OTT Release: Where to Watch the Tamil Friendship Comedy Online