পপ-আপ সেলফি ক্যামেরা সহ আগামী সপ্তাহে আসছে Oppo K3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 মে 2019 16:33 IST
হাইলাইট
  • Oppo K3 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপরিন্ট সেন্সার থাকবে
  • থাকছে একটি পপ-আপ সেলফি ক্যামেরা
  • 23 মে লঞ্চ হবে এই স্মার্টফোন

Oppo K3 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট

Photo Credit: Weibo

23 মে লঞ্চ হচ্ছে Oppo K3। আপাতত চিনে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন। Oppo K3 ফোনের প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। বৃহস্পতিবার চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ফোন লঞ্চের ঘোষনা করেছে কোম্পানি। Oppo K3 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। সাথে থাকছে Snapdragon 710 চিপসেট আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Weibo তে এক পোস্টে চিনের কোম্পানিটি জানিয়েছে 23 মে লঞ্চ হবে Oppo K3। এই পোস্টে Oppo K3 ফোন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছে। এই ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ফোনের স্ক্রিন টু বডিও রেশিও 91.1 শতাংশ। পোস্টারে জানানো হয়েছে এই ফোনে একটি 10 ন্যানোমিটার Snapdragon 710 চিপসেট থাকছে। সাথে থাকছে UFS 2.1 স্টোরেজ। এই ফোনে থাকছে গেম বুস্ট ২.০ ফ্রেম বুস্ট, টাচ বুস্ট আর লিঙ্ক বুস্টের মতো ফিচারগুলি। এছাড়াও পোস্টারে জানানো হয়েছে Oppo K3 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

চিনে Oppo K3 ফোনের দাম শুরু হতে পারে 2,199 ইউইয়ান (প্রায় 22,500 টাকা) থেকে। ইতিমধ্যেই চায়না টেলিকম ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। Oppo K3 ফোনে থাকছে 8GB RAM। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।

Oppo K3 ফোনে থাকবে একটি 3.5 মিমি অডিও জ্যাক। কানেক্টিভিটির জন্য থাকছে একটি USB Type-C পোর্ট। থাকছে 20W ফাস্ট চার্জ সাপোর্ট। Oppo K3 এর ওঞ্জন 191 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo K3, Oppo K3 Price, Oppo K3 Specifications, Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
  2. 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
  3. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  4. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  5. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  7. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  9. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  10. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.