Oppo F35 Pro চীনে উপলব্ধ Oppo A7 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে শোনা যাচ্ছে।
Photo Credit: Oppo
Oppo F35 Pro could be a rebadged version of the A7 Pro Max (pictured)
Oppo ভারতে একটি নতুন স্মার্টফোন আনার ইঙ্গিত দিয়েছে। ফোনের নাম বা এটি কোন সিরিজের অংশ, তা এখনও জানায়নি সংস্থা। তবে প্রকাশিত টিজারে আসন্ন স্মার্টফোনের পাশের অংশ দেখা গিয়েছে। এতে কমলা ও সোনালী রঙের কার্ভড ফ্রেম লক্ষ্য করা যাচ্ছে। টিজারে লেখা "কামিং সুন"। অর্থাৎ, শীঘ্রই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হবে। টিজারে দেখা মডেলটি Oppo F35 লাইনআপের কোনও মডেল হতে পারে বলে মনে করা হচ্ছে। এটি 10,000mAh ব্যাটারির সঙ্গে আসতে পারে। Oppo প্রথমবার ভারতের বাজারে এত বড় ব্যাটারির স্মার্টফোন আনতে বলে আশা করা হচ্ছে।
Oppo টিজারে আসন্ন ফোন সম্পর্কে বেশি তথ্য প্রকাশ করেনি। ছবিতে ডিসপ্লের অংশটি অন্ধকার রাখা হয়েছে। সংস্থা টিজারে Oppo F35 সিরিজের কোনও নাম নেয়নি। কিন্তু টিজারটি এমন সময়ে প্রকাশ হয়েছে, যখন এ দেশে F35 লাইনআপ লঞ্চের সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এই সিরিজ আগস্টের শেষে আসতে পারে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, সম্ভবত সেপ্টেম্বরেই বাজারে আসবে।
টিজারে দেখানো ডিভাইসটি Oppo F35 Pro হওয়ার সম্ভাবনা আছে। এটি আগস্টে চীনে লঞ্চ করা Oppo A7 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে শোনা যাচ্ছে। ফলে ভারতীয় মডেলে একইরকম স্পেসিফিকেশন দেখা যেতে পারে।
উল্লেখ্য, Oppo A7 Pro Max রান করে Snapdragon 4 Gen 5 প্রসেসরে। ফোনের মুখ্য আকর্ষণ 10,000mAh ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ডিভাইসের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর আছে।
সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। Oppo A7 Pro Max একটি 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, এবং 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
এই ফোনে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে। এটি চীনে 12 জিবি পর্যন্ত র্যাম ও সর্বাধিক 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। রিপোর্টে বলা হয়েছে, Oppo F33 Pro-এর উত্তরসূরী (পড়ুন F35 Pro) ভারতে 40,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project