Oppo Reno 15 Pro Mini ক্রিস্টাল পিঙ্ক রঙে লঞ্চ হল, রয়েছে 200MP ক্যামেরা, 6200mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 জানুয়ারী 2026 22:30 IST
হাইলাইট
  • Oppo Reno 15 Pro Mini এর ক্রিস্টাল পিঙ্ক কালার অপশন লঞ্চ হয়েছে
  • Oppo লঞ্চ উপলক্ষে বেশ কিছু অফারের ঘোষণা করেছে
  • এই ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে

OPPO Reno 15 Pro Mini is now available in Crystal Pink color

Photo Credit: Oppo

Oppo Reno 15 Pro Mini জানুয়ারি মাসের শুরুতে Reno 15, Reno 15 Pro, ও Reno 15c 5G-এর সাথে ভারতে এসেছিল। Oppo Reno 15 Pro Mini মডেলের কোকো ব্রাউন ও গ্লেসিয়ার হোয়াইট রঙ প্রাথমিকভাবে লঞ্চ হয়েছিল। আর এখন ফোনটির নতুন ক্রিস্টাল পিঙ্ক (Crystal Pink) কালার অপশন লঞ্চের ঘোষণা করেছে সংস্থা। এটি Reno সিরিজের প্রথম কম্প্যাক্ট স্মার্টফোন। এতে 200 মেগাপিক্সেল ক্যামেরা, IP66 + IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 80W SuperVOOC ফাস্ট চার্জিং, ও স্টেরিও স্পিকারের মতো ফিচার্স রয়েছে।

Oppo Reno 15 Pro Mini Crystal Pink দাম ও অফার

Oppo Reno 15 Pro Mini ক্রিস্টাল পিঙ্ক ফেব্রুয়ারি 1 থেকে Flipkart, Amazon, Oppo E-Store, ও রিটেল স্টোরগুলিতে বিক্রি হবে। ফোনের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 59,999 টাকা ও 64,999 টাকা রাখা হয়েছে। লঞ্চ অফারে নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

Advertisement

এছাড়াও, এটি 15 মাস পর্যন্ত মেয়াদের নো-কস্ট EMI অপশনে কেনা যাবে। ফোনের সাথে এক্সচেঞ্জ বোনাস এবং 180 দিন (6 মাস) কমপ্লিমেন্টারি স্ক্রিন ড্যামেজ প্রোটেকশনের সুবিধা মিলবে। আর সবশেষে, প্রতিটি কেনাকাটায় Oppo Enco Buds3 Pro+ ইয়ারবাডসে 50 শতাংশ ডিসকাউন্ট থাকছে।

Oppo Reno 15 Pro Mini স্পেসিফিকেশন, ফিচার্স

ওপ্পো রেনো 15 প্রো মিনি এর সামনে একটি 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 3,600 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং-সহ একটি 6,200mAh ব্যাটারি রয়েছে। ডিভাইসটি Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে।

হ্যান্ডসেটের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। ব্যাক ক্যামেরা 60fps-এ 4K HDR ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে Dimensity 8450 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, Oppo Reno 15 5G এর দাম ভারতে 45,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ পাওয়া যায়। Reno 15c 5G এর বেস 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা রেখেছে ওপ্পো।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.