পুজো মিটতেই Oppo Reno 16 ও Oppo K14 Plus 5G ফোন দুটির দাম বাড়ার ঘোষণা হল।
Photo Credit: Oppo
Oppo K14 Plus 5G (left) and Reno 16 Pro (right)
স্মার্টফোন মার্কেটে ডামাডোল পরিস্থিতির সমাধানের কোনও লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। মেমোরি চিপের মূল্য বেড়েই চলেছে। উৎপাদন খরচ বাড়ার কারণে নতুন ফোন অস্বাভাবিক দামে বাজারে আসছে। একইসঙ্গে, আগে থেকেই বাজারে থাকা ফোনেরও মূ্ল্যবৃদ্ধি করছে নির্মাতারা। এবার Oppo Reno 16 ও Oppo K14 Plus 5G ফোন দুটির দাম বাড়ার ঘোষণা হয়েছে। Reno 16 ও K14 Plus 5G-এর সব স্টোরেজ কনফিগারেশনের মূল্য বাড়ানো হয়েছে। Oppo ভ্যারিয়েন্ট অনুসারে 7,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানা গিয়েছে।
Oppo K14 Plus 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে উপলব্ধ। বেস 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের নতুন দাম 32,999 টাকা, যা আগে ছিল 29,999 টাকা। ফোনের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 4,000 টাকা ও 5,000 বেড়েছে। এখন কিনতে খরচ হবে যথাক্রমে 36,999 টাকা ও 40,999 টাকা। নতুন দাম ইতিমধ্যেই ওপ্পোর অনলাইন স্টোরে আপডেট হয়েছে।
টিপস্টার সঞ্জু চৌধুরি জানিয়েছেন, Oppo Reno 16 কিনতে এখন সর্বাধিক 7,000 টাকা অতিরিক্ত খরচ হবে। এই ফোনের 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 66,999 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 72,999 টাকা হয়েছে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 72,999 টাকা থেকে বেড়ে হয়েছে 79,999 টাকা।
প্রসঙ্গত, জুলাইয়ে ভারতে লঞ্চের সময় Oppo Reno 16-এর শুরুর দাম ছিল 61,999 টাকা। 12 জিবি র্যাম ভার্সন কিনতে খরচ হবে 67,999 টাকা। অর্থাৎ, চার মাসের মধ্যে ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে 11,000 টাকা ও 12,000 টাকা বেড়েছে। তবে এখন ফোনটির একটি নতুন মেমরি অপশন লঞ্চ হয়েছে, যার দাম 65,999 টাকা। এতে 8 জিবি র্যাম পাওয়া যায়।
স্পেসিফিকেশনের কথা বললে, Oppo Reno 16-এর সামনে 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, এবং 3,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি রান করে Snapdragon 7 Gen 4 চিপসেটে। এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,700mAh সিলিকন কার্বন ব্যাটারি। যার সঙ্গে 80W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট আছে।
ওপ্পো রেনো 16 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi Book 2027 Series Launch Date Set for October 27; Design, Specifications Teased