সফটওয়্যার আপডেটের হাত ধরে Poco F1 –এ এই ফিচার পৌঁছালো। আগে এই ফোনে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যেত। MIUI 10 Global Beta 9.3.1 আপডেটের হাত ধরে Poco F1 ফোনে 60 fps এ 4K ভিডিও রেকর্ড করার ফিচার পৌঁছেছে।
Photo Credit: Twitter/ C Manmohan
Poco F1 ফোনে 60 fps এ 4K ভিডিও রেকর্ড করার ফিচার পৌঁছেছে।
নতুন বছরের শুরুতেই Poco F1 ফোনে 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করার প্রতিশ্রুতি দিয়েছিল Xiaomi। সম্প্রতি নতুন সফটওয়্যার আপডেটের হাত ধরে Poco F1 –এ এই ফিচার পৌঁছালো। আগে এই ফোনে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যেত। MIUI 10 Global Beta 9.3.1 আপডেটের হাত ধরে Poco F1 ফোনে 60 fps এ 4K ভিডিও রেকর্ড করার ফিচার পৌঁছেছে।
ডুয়াল সিম Poco F1 এ কোম্পানির নিজস্ব MIUI 9.6 অপারেটিং সিস্টেম চলবে। ইতিমমধ্যেই এই ফোনে Android Pie সহ এই ফোনে কোম্পানির লেটেস্ট MIUI 10 আপডেট পৌঁছে গিয়েছে। Poco F1 এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।
কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999