বর্ষপূর্তি উপলক্ষ্যে Poco F1 ফোনে বিশেষ অফার নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 অগাস্ট 2019 18:42 IST
হাইলাইট
  • 6GB RAM + 128GB স্টোরেজে Poco F1 এর দাম 18,990 টাকা
  • 8GB RAM + 256GB স্টোরেজে Poco F1 কিনতে খরচ হবে 22,999 টাকা
  • তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন

2018 সালে ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হয়েছিল Poco F1

2018 সালের 22 অগাস্ট ভারতে লঞ্চ হয়েছিল Poco F1। অবিশ্বাস্য দামে ফ্ল্যাগশিপ চিপসেট দিয়ে গোটা দেশের স্মার্টফোন প্রেমীদের নজর কেড়েছিল এই ফোন। এর পর কেটে গিয়েছে এক বছর। এখনও ভারতের স্মার্টফোন প্রেমীদের মধ্যে সমান জনপ্রিয় এই স্মার্টফোন। গত এক বছরে Poco F1 ফোনের দাম অনেকটাই কমেছে। এবার বর্ষপূর্তি উপলক্ষ্যে যে কোন স্মার্টফোন এক্সচেঞ্জ করে Poco F1 করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় দেওয়ার ঘোষনা করল বেজিং এর কোম্পানিটি।

Poco F1 এর দাম

6GB RAM + 128GB স্টোরেজে Poco F1 এর দাম 18,990 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে Poco F1 কিনতে খরচ হবে 22,999 টাকা। Xiaomi জানিয়েছে যে কোন পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Poco F1  করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। Amazon ও Mi.com থেকে এই ফোন কেনা যাবে।

Advertisement

Amazon.in থেকে Poco F1 কিনলে নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 5 শতাংশ ছাড়। এছাড়াও এই ফোনের সাথে অন্যান্য ব্যাঙ্ক অফার থাকছে। Mi.com থেকে Poco F1 কিনলেও থাকছে নো-কস্ট ইএমআই এর সুবিধা।

Poco F1 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Poco F1 এ Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 1 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সার। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছিল Poco F1।

Advertisement

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 মিমি হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.