অবশেষে আসছে Poco F2! টিজার ঘিরে জল্পনা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 মে 2020 16:21 IST
হাইলাইট
  • নতুন টিজার প্রকাশ করেছে Poco
  • শীঘ্রই নতুন ফোন লঞ্চ হতে পারে
  • Poco F2 লঞ্চ ঘিরে শুরু হল জল্পনা

Poco F2'র সঙ্গেই লঞ্চ হতে পারে Poco F2 Pro

2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1। টেক দুনিয়ায় এই ফোন দুর্দান্ত সাড়া ফেললেও এখনও এই ফোনের পরবর্তী ভার্সন বাজারে আসেনি। তাই অনেক দিন ধরেই Poco F2 ঘিরে জল্পনা চলছিল। এবার অপেক্ষার অবসান হতে চলেছে? সম্প্রতি এই টুইটার পোস্টে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে শীঘ্রই নতুন স্মার্টফোন বাজারে আসবে পারে।

টুইটার পোস্টে একাধিক টুইটারে স্ক্রিনশট দেখানো হয়েছে। এই সব টুইটেই Poco F2 লঞ্চ ঘিরে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এর পরেই স্ক্রিনের উপরে ভেসে উঠেছে #WakeUpPOCO। অর্থাৎ শীঘ্রই Poco F2 লঞ্চ হতে পারে ভারতে।

Advertisement

চলতি বছর ভারতে Poco X2 লঞ্চ হলেও Poco F2 লঞ্চ নিয়ে এতদিন উচ্চবাচ্য করেনি চিনের সংস্থাটি।

সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Redmi K30 Pro। নাম বদলে ভারতে Poco F2 নামে এই ফোন লঞ্চ হওয়ার খবর সামনে এসেছিল।

ডুয়াল সিম Redmi K30 Pro-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ। যদিও 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে LPDDR4X RAM ও UFS 3.0 স্টোরেজ থাকবে।

Advertisement

Redmi K30 Pro ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের পপ-আপ ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেল সেন্সর।

লকডাউনের মধ্যেই ভারতে স্মার্টফোন ও অন্যান্য প্রোডাক্ট বিক্রি শুরু করল Xiaomi

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড 5G (NSA+SA), Wi-Fi 6, NFC, USB Type-C পোর্ট, NFC, ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4700mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco, Poco F2 Pro, Poco F2 Pro price, Poco F2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.