নতুন বাজেট ফোন Poco M8 5G ভারতে 8 জানুয়ারি লঞ্চ হচ্ছে, কেমন ফিচার্স থাকবে জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 ডিসেম্বর 2025 15:22 IST
হাইলাইট
  • Poco M8 5G-তে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে
  • ফোনটিতে স্টাইলিশ ডুয়াল টোন ব্যাক প্যানেল দেখা গিয়েছে
  • সংস্থা জানিয়েছে যে স্মার্টফোনটি 7.35 মিমি পুরু হবে

Poco M8 5G is confirmed to come with a 50-megapixel AI camera

Photo Credit: Poco

Poco M8 5G ভারতে জানুয়ারি 8 লঞ্চ হতে চলেছে৷ 2025 সাল শেষ হওয়ার আগের দিন আনুষ্ঠানিকভাবে রিলিজের দিনক্ষণ নিশ্চিত করেছে শাওমির সহযোগী সংস্থাটি। এটি একটি বাজেট 5G স্মার্টফোন হিসেবে এ দেশের বাজারে আসছে এবং কম দামে উন্নত মানের ফিচার্স অফার করবে। ইতিমধ্যেই ডিভাইসটির জন্য বিশেষভাবে তৈরি করা ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট থেকে ডিজাইন প্রকাশ হয়েছে। আসন্ন ফোনটি নতুন ক্যামেরা লেআউট এবং স্টাইলিশ ডুয়াল টোন ব্যাক প্যানেলের সঙ্গে দেখা গিয়েছে। সংস্থা জানিয়েছে, এটি মাত্র 7.35 মিমি পুরু হবে। এই হ্যান্ডসেটে Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার হতে পারে।

Poco M8 5G ভারতে জানুয়ারি 8 লঞ্চ হবে

পোকো এম8 5G জানুয়ারির 8 তারিখ, সোমবার দুপুর বারোটার সময় ভারতে অফিসিয়ালি রিলিজ করার কথা জানিয়েছে কোম্পানি। স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে। প্রোমোশনাল ভিডিও থেকে জানা গিয়েছে যে আসন্ন ফোনটির পিছনের অংশে ম্যাট ফিনিশের সঙ্গে ভিগান লেদারের সংমিশ্রণ দেখা যাবে। ফোনের ওজন 178 গ্রাম। এতে 50 মেগাপিক্সেল AI-পরিচালিত প্রাইমারি ক্যামেরা দিয়েছে পোকো।

Advertisement

রিপোর্ট বলছে, Poco M8 5G আসলে Redmi Note 15 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে, যা জানুয়ারি 6 ভারতে লঞ্চ হচ্ছে। সূত্রের দাবি সত্যি হলে, এতে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে মিলবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। চোখ সুস্থ রাখতে স্ক্রিনে TUV-এর ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন থাকতে পারে।

পোকোর নতুন ফোন স্ন্যাপড্রাগন 6 জেন 3 প্রসেসরে চলবে বলে আশা করা হচ্ছে। এই 4 ন্যানোমিটারের চিপ মূলত মিড-রেঞ্জ মোবাইলের জন্য তৈরি হয়েছে। এতে গ্রাফিক্সের জন্য Adreno 710 জিপিইউ রয়েছে এবং পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। মনে করা হচ্ছে, নতুন হ্যান্ডসেটে 5,520mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। ব্যাটারিতে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট মিলতে পারে।

Poco M8 5G এর প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি মিলতে পারে। রিয়ার ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবে বলে আশা করা যায়। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনের দিকে একটি 20 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যেতে পারে।

Advertisement

Poco M8 5G কেমন দামে ভারতে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি। তবে ফাঁস হওয়া তথ্য বলছে, Redmi Note 15 5G এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সন কিনতে যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা খরচ হতে পারে। যদিও রেডমির তরফে দাম এখনও প্রকাশ করা হয়নি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek design
  • Bright AMOLED display
  • Good Battery Life
  • Bad
  • Cameras are inconsistent
  • No HDR playback support
  • Bloatware
 
KEY SPECS
Display 6.77-inch
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5520mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.