বৃহস্পতিবার লঞ্চ হবে Redmi Note 9 Pro Max; ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 মার্চ 2020 11:30 IST
হাইলাইট
  • Redmi Note 9 Pro Max -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে
  • MediaTek Dimensity 800 চিপসেট থাকতে পারে
  • অন্যদিকে Redmi Note 9 Pro তে Snapdragon 720G চিপসেট থাকবে

Redmi Note 9 Pro Max এ MediaTek Dimensity 800 চিপসেট থাকতে পারে

12 মার্চ ভারতে আসছে Redmi Note 9 সিরিজের একাধিক স্মার্টফোন। আগামীকাল অনলাইন ইভেন্ট থেকে এই ফোনগুলি ভারতের বাজারে নিয়ে আসবে Xiaomi। Redmi Note 9 ও Redmi Note 9 Pro এর সঙ্গেই এই অনুষ্ঠান থেকে লঞ্চ হতে পারে Redmi Note 9 Pro Max। এটাই Redmi Note 9 সিরিজের সবথেকে দামি স্মার্টফোন হতে চলেছে। এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 800 চিপসেট।

মার্চের শুরুতেই এক রিপোর্টে জানা গিয়েছিল MediaTek Dimensity 800 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করেছে Xiaomi। নতুন ফোনে এই চিপসেট থাকতে পারে। অন্যদিকে Redmi Note 9 Pro তে Snapdragon 720G চিপসেট থাকবে।

Advertisement

Xiaomi প্রধান মনু কুমার জৈন 12 মার্চের অনুষ্ঠান থেকে তিনটি স্মার্টফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছেন। এই ফোনগুলি হল Redmi Note 9, Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। এই ফোনগুলির পিছনে চারটি করে ক্যামেরা থাকবে। এছাড়াও থাকতে পারে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে।

OnePlus 8 সিরিজের সব ফোনে থাকছে 5G সাপোর্ট

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

FCC সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi Note 9 Pro তে 4,920 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকবে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। নীল, সাদা ও কালো রঙে এই ফোন পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi Note 9 Pro, Redmi Note 9
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  2. Apple অত্যাধুনিক হেলথ ফিচার্সের সঙ্গে Watch Series 12 ও Watch Ultra 4 লঞ্চ করল
  3. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC -এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5 ইয়ারবাডস
  4. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  5. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  6. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  7. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  8. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  9. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  10. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.