বৃহস্পতিবার লঞ্চ হবে Redmi Note 9, Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। এই ফোনগুলির পিছনে চারটি করে ক্যামেরা থাকবে। এছাড়াও থাকতে পারে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে।
Redmi Note 9 Pro Max এ MediaTek Dimensity 800 চিপসেট থাকতে পারে
12 মার্চ ভারতে আসছে Redmi Note 9 সিরিজের একাধিক স্মার্টফোন। আগামীকাল অনলাইন ইভেন্ট থেকে এই ফোনগুলি ভারতের বাজারে নিয়ে আসবে Xiaomi। Redmi Note 9 ও Redmi Note 9 Pro এর সঙ্গেই এই অনুষ্ঠান থেকে লঞ্চ হতে পারে Redmi Note 9 Pro Max। এটাই Redmi Note 9 সিরিজের সবথেকে দামি স্মার্টফোন হতে চলেছে। এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 800 চিপসেট।
মার্চের শুরুতেই এক রিপোর্টে জানা গিয়েছিল MediaTek Dimensity 800 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করেছে Xiaomi। নতুন ফোনে এই চিপসেট থাকতে পারে। অন্যদিকে Redmi Note 9 Pro তে Snapdragon 720G চিপসেট থাকবে।
Xiaomi প্রধান মনু কুমার জৈন 12 মার্চের অনুষ্ঠান থেকে তিনটি স্মার্টফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছেন। এই ফোনগুলি হল Redmi Note 9, Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। এই ফোনগুলির পিছনে চারটি করে ক্যামেরা থাকবে। এছাড়াও থাকতে পারে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে।
OnePlus 8 সিরিজের সব ফোনে থাকছে 5G সাপোর্ট
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
FCC সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi Note 9 Pro তে 4,920 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকবে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। নীল, সাদা ও কালো রঙে এই ফোন পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Apple Watch Series 12, Watch Ultra 4 Announced: Price, Specifications and New Features
Apple iPhone 18 Pro, iPhone 18 Pro Max Announced: Price in India, Specifications and Features