Realme 16 Pro সিরিজের প্রথম টিজার প্রকাশ, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারিতে বাজার কাঁপাবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 ডিসেম্বর 2025 14:02 IST
হাইলাইট
  • Realme 16 Pro সিরিজে স্লিম ও প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে ভারতে আসছে
  • লাইনআপে Realme 16 Pro ও 16 Pro+ লঞ্চ হতে পারে
  • Realme 16 Pro+ মডেলে টেলিফটো ক্যামেরা থাকতে পারে

Realme 16 Pro Series could include a Pro and a Pro+ model

Photo Credit: Realme

Realme 16 Pro Series ভারতে শীঘ্রই লঞ্চ হচ্ছে। আজ রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন সিরিজের প্রথম টিজার প্রকাশ করেছে। এই লাইনআপে Realme 16 Pro এবং Realme 16 Pro+ মডেল আসতে পারে বলে জানা গেছে। যদিও সংস্থা এখনও জানায়নি যে তারা দু'টি নাকি তিনটি ফোন আনবে। Realme 15 এবং Realme 15 Pro চলতি বছরের জুলাই মাসে এ দেশে এসেছিল। Realme 16 Pro সিরিজ 2026-এর জানুয়ারিতে লঞ্চ হতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, Realme 16 Pro মডেলে OLED ডিসপ্লে, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 16 OS থাকতে পারে।

Realme 16 Pro সিরিজের প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ হল

রিয়েলমি 16 প্রো সিরিজের টিজারে একটি স্লিম ফোনকে পাশ থেকে দেখা গেছে। ফোনটিতে সোনালী আভাযুক্ত ফ্রেম ও পিছনে সামান্য উঁচু হয়ে থাকা ক্যামেরা মডিউল নজরে আসছে। এটি রিয়েলমি 16 প্রো অথবা রিয়েলমি 16 প্রো+ মডেলগুলির মধ্যে একটি হবে বলে ধারণা করা হচ্ছে। কোম্পানি এখনও লঞ্চ তারিখ বা কোনও ফিচার্স প্রকাশ করেনি, তবে বিভিন্ন সূত্র থেকে সংশ্লিষ্ট তথ্যগুলি ফাঁস হয়েছে।

Advertisement

Realme 16 Pro সিরিজ ভারতে ফেব্রুয়ারি 6 লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। বেস মডেল 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনে উপলব্ধ হবে।Realme 16 Pro গ্রে, গোল্ড, ও পার্পল রঙের বিকল্পে পাওয়া যাবে।

ফোনটির সামনে 6.78 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সমর্থন করবে। এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেখা যেতে পারে। যেখানে Realme 15 Pro মডেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে।

Realme 16 Pro ও Realme 16 Pro+ উভয় মডেলে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 7,000mAh ব্যাটারি থাকতে পারে। ফোনগুলো লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া, Pro+ ভ্যারিয়েন্টে একটি টেলিফটো লেন্স পাওয়া যেতে পারে।

Advertisement

প্রসঙ্গত, Realme Narzo 90 সিরিজ ভারতে ডিসেম্বর 16 লঞ্চ হচ্ছে। এই লাইনআপে Narzo 90 ও Narzo 90x অর্ন্তভুক্ত থাকবে। Narzo 90 মডেলটি 6.78 ইঞ্চি FHD+ ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, Dimensity 7300 প্রসেসর, 6,500mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme 16 Pro Series, Realme 16 Pro, Realme
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.