সোমবার ভারতে আসছে Realme 3, লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 মার্চ 2019 09:02 IST
হাইলাইট
  • সোমবার ভারতে লঞ্চ হবে Realme 3
  • এই ফোনে থাকবে MediaTek Helio P70 চিপসেট
  • সোমবার দুপুর 12 টায় এক ইভেন্টে নতুন এই ফোন লঞ্চ করবে Realme

সোমবার দুপুর 12 টায় লঞ্চ হবে Realme 3

Photo Credit: Flipkart

সোমবার ভারতে লঞ্চ হবে Realme 3। এই ফোনে থাকবে 12 ন্যানোমিটার  MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। Realme 3 এর পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Realme 1 এর মতোই Realme 3 এর পিছনে ডায়মন্ড কাট ডিজাইন ফিরে আসছে। এর সাথেই বাজারে আসতে চলেছে Realme 3 Pro। Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনকে টেক্কা দিতেই এই দুটি ফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি।

নতুন দিল্লিতে সোমবার দুপুর 12 টায় এক ইভেন্টে নতুন এই ফোন লঞ্চ করবে Realme। YouTube এ সরাসরি এই ইভেন্ট দেখা যাবে। এই ইভেন্ট সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন

Advertisement

 

Realme 3 স্পেসিফিকেশান

Realme 3 তে থাকছে 12 ন্যানোমিটার MediaTek Helio P70 চিপসেট। সাথে থাকছে একটি ‘ডিউ ড্রপ' স্টাইল নচ, আর 4,230 mAh ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xiaomi।

সম্প্রতি Flipkart এ প্রকাশিত ঝলকে জানানো হয়েছে অবিশ্বাস্য দামে ভারতে লঞ্চ হবে Realme 3।  আজ নতুন দিল্লিতে Realme 3 এর সাথেই ভারতে লঞ্চ হতে পারে Realme 3 Pro।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.