লঞ্চের আগে ফাঁস হল Realme 3i ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2019 15:35 IST
হাইলাইট
  • Flipkart থেকে পাওয়া যাবে Realme 3i
  • এই ফোনে থাকছে MediaTek Helio P60 চিপসেট
  • 15 জুলাই লঞ্চ হবে এই স্মার্টফোন

15 জুলাই লঞ্চ হবে Realme 3i

15 মার্চ লঞ্চ হবে Realme 3i। লঞ্চের আগে এই ফোনের স্পেসিফিকেশন সামনে আসতে শুরু করল। Realme 3i ছাড়াও 15 জুলাই ভারতে আসবে Realme 3। এবার ইন্টারনেটে Realme 3i ফোনের স্পেসিফিকেশন ফাঁস হল। এক বেঞ্জমার্কিং ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Realme 3i ফোনে থাকছে MediaTek Helio P60 চিপসেট আর 4GB RAM। মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3। ভারতে Realme 3 ফোনের দাম 8,999 টাকা। এর থেকে কম দামে ভারতে লঞ্চ হতে পারে Realme 3i।

Geekbench ওয়েবসাইটে RMX1827 নামে সামনে এসেছে Realme 3i। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকছে MediaTek MT6771VW অক্টাকোর চিপসেট। MediaTek Helio P60 নামে পরিচিত এই চিপসেট।

Advertisement

Realme 3i ফোনের সাথেই 15 জুলাই ভারতে আসছে Realme X। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। Realme X ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB  পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme 3i, Realme 3i Specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.