চারটি রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Realme 5 আর Realme 5 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 অগাস্ট 2019 14:06 IST
হাইলাইট
  • 4 সেপ্টেম্বর বিক্রি শুরু হবে Realme 5 Pro
  • 27 অগাস্ট বিক্রি শুরু হবে Realme 5
  • এই দুই ফোনের পিছনে থাকছে চারটি করে ক্যামেরা

Flipkart থেকে পাওয়া যাবে Realme 5 Pro আর Realme 5

মঙ্গলবার ভারতে লঞ্চ হল Realme 5 Pro আর Realme 5। ভারতে প্রথম নতুন সিরিজের স্মার্টফোন লঞ্চ করল চিনের কোম্পানিটি। নতুন Realme 5 Pro আর Realme 5 ফোনের পিছনে রয়েছে চারটি করে ক্যামেরা। 10,000 টাকার কম দামে লঞ্চ হয়েছে Realme 5। এই প্রথম এই দামে কোন স্মার্টফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গেল। এক নজরে ভারতে Realme 5 Pro আর Realme 5 ফোনের দাম ও স্পেসিফিএকশন সম্প্রর্কে বিস্তারে দেখে নিন।

Realme 5 Pro আর Realme 5 এর দাম

Realme 5 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজে Realme 5 Pro কেনার খরচ 14,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজে Realme 5 Pro এর দাম 16,999 টাকা।

Advertisement

Realme 5 এর বেস ভেরিয়েন্ট কিনতে 9,999 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 কেনার খরচ 10,999 টাকা। 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5 কিনতে 11,999 টাকা খরচ হবে।

4 সেপ্টেম্বর সুপুর 12 টায় Flipkart থেকে বিক্রি শুরু হবে Realme 5 Pro। অন্যদিকে Realme 5 বিক্রি শুরু হবে 27 অগাস্ট। অফলাইনেও পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।

Realme 5 Pro স্পেসিফিকেশন

Realme 5 Pro ফোনে থাকছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712  চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ডিসপ্লের উপরে থাকছে Gorrilla Glass এর সুরক্ষা।

ছবি তোলার জন্য Realme 5 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0,  GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি 4,035mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 184 গ্রাম।

Advertisement

Realme 5 (বাঁ দিকে) আর Realme 5 Pro (ডান দিকে) 

Realme 5 স্পেসিফিকেশন

Realme 5 ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

এই ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।  এই ক্যামেরায় থাকছে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন।

কানেক্টিভিটির জন্য Realme 5 ফফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Realme 5 এর ওজন 198 গ্রাম।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Useful additional cameras
  • Efficient processor
  • Bad
  • No fast charging
  • Weak low-light camera performance
  • Slightly heavy
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, easy to handle
  • Strong overall performance
  • Impressive photo quality in daylight
  • Very fast charging
  • Bad
  • Average battery life
  • Camera app UI needs improvement
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.