Realme C100x ভারতে জুলাই 16 লঞ্চ হচ্ছে ও দুটি কালার অপশনে উপলব্ধ হবে।
Photo Credit: Realme
Realme C100x features an 8,000mAh battery with 45W charging support
Realme C100x পরশুদিন ভারতে আসছে। রিয়েলমি তাদের নতুন ফোন এ দেশে জুলাই 16 লঞ্চের ঘোষণা করেছে। এটি Flipkart-এর মাধ্যমে ভারতে বিক্রি হবে। সংস্থা ফোনের ডিজাইন ও বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। Realme C100x-এর মুখ্য আকর্ষণ হতে পারে পাওয়ারফুল 8,000mAh ব্যাটারি। এছাড়াও, রিয়েলমির আসন্ন হ্যান্ডসেটের বক্স প্রাইস অনলাইনে ফাঁস হয়েছে। এতে 120Hz ডিসপ্লে, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 12 জিবি ডাইনামিক র্যাম, 3.5 মিমি অডিও জ্যাক, এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি থাকবে। টিজারে এই ফোনের পিছনে পালস লাইট দেখা গিয়েছে।
Realme C100x 5G সম্পূর্ণ চার্জে 3 দিন ব্যবহার করা যাবে বলে দাবি করা হচ্ছে। এটি 13 ঘন্টা গেমিং এবং 17 ঘন্টা নেভিগেশন অফার করবে। ব্যাটারিতে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। ডিভাইসের সামনে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত স্মুদ ডিসপ্লে থাকবে। এটি ডিপব্লু টাইডস ও গোল্ডেন কোস্ট কালার অপশনে উপলব্ধ হবে।
রিয়েলমি সি100এক্স একটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এই ফোনে 64 জিবি স্টোরেজ পাওয়া যাবে। অন্য দিকে, Xpertprick আসন্ন ফোনের রিটেল বক্সের ছবি ফাঁস করেছে। সেখানে MRP বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস 29,999 টাকা উল্লেখ করা আছে। তবে এর থেকে অনেক কম দামে বিক্রি হবে বলে আশা করা যায়।
জানিয়ে রাখি, Realme C100x মে মাসে লঞ্চ হয়েছিল ইন্দোনেশিয়াতে। এটি 6.8 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে উপলব্ধ, যা 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 900 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) সাপোর্ট করে। স্মার্টফোনটি Unisoc T7250 প্রসেসরে রান করে। এতে 5G কানেক্টিভিটি সাপোর্ট অনুপস্থিত।
ডিভাইসের সামনে f/2.2 অ্যাপারচার-সহ একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ইন্দোনেশিয়াতে লঞ্চের সময় 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 17,400 টাকা ছিল। ভারতে কেমন দামে লঞ্চ হয়, সেটাই এখন দেখার বিষয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন