Realme C85 Pro স্মার্টফোনের ছবি ফাঁস, সস্তায় পাবেন 7,000mAh ব্যাটারি ও IP69 রেটিং

Realme C85 Pro বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে আসতে চলেছে যা দুই দিনের ব্যাকআপ দেবে।

Realme C85 Pro স্মার্টফোনের ছবি ফাঁস, সস্তায় পাবেন 7,000mAh ব্যাটারি ও IP69 রেটিং

Photo Credit: Xpertpick

Realme C85 Pro Hands-on Images

হাইলাইট
  • Realme C85 Pro এলইডি রিং লাইট সহ ডুয়াল ক্যামেরায় সজ্জিত
  • ফাঁস হওয়া ছবিতে তিনটি কালার অপশন দেখা গেছে
  • স্মার্টফোনটি 7,000mAh ব্যাটারির সঙ্গে আসছে
বিজ্ঞাপন

Realme C85 Pro যে একটি বাজেট স্মার্টফোন হিসেবে বাজারে আসছে, তা আগেই জানা গিয়েছে। আর এখন হ্যান্ডস-অন ইমেজ বা বাস্তব ছবি প্রকাশ্যে এসেছে, যা স্মার্টফোনটির ডিজাইন ও কালার অপশনের ধারণা দিয়েছে। এটি ব্ল্যাক, গ্রিন, এবং পার্পেল রঙের বিকল্পে উপলব্ধ হবে। রিয়েলমি C সিরিজের ফোনগুলো যেমন দেখতে হয়, তেমন বক্সি ডিজাইনের সঙ্গে আসছে আসন্ন মডেলটি। Realme C85 Pro-এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 2 দিনের পাওয়ার ব্যাকআপ সহ পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি ও IP69 ধুলো এবং জলরোধী রেটিং। ডিভাইসটি 4G ও 5G ভ্যারিয়েন্টে বিভিন্ন দেশে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Realme C85 Pro ডিজাইন

এক্সপার্টপিকের রিপোর্ট অনুযায়ী, এক অফলাইন রিটেলার Realme C85 Pro-এর ছবি প্রকাশ করেছে। ফোনটির পিছনে একটি আয়তকার ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি কাটআউট আছে। তবে ক্যামেরা দু'টোই থাকবে। এছাড়াও, এলইডি রিং লাইট ও ফ্ল্যাশ ইউনিট পাওয়া যাবে। ক্যামেরা আইল্যান্ডে ম্যাট ফিনিশ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্যানেলের বাকি অংশে মসৃণ টেক্সচার লক্ষ্য করা যায়। ফোনটির পিছনে নিচের বাম দিকের রিয়েলমি লোগো লম্বালম্বি অবস্থিত।

Realme C85 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

কোম্পানি ইতিমধ্যেই ভিয়েতনামে রিয়েলমি সি85 প্রো মডেলটি লঞ্চের ইঙ্গিত দিয়েছে। এটি বিশাল 7,000 এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে চলেছে যা দুই দিনের ব্যাকআপ দিতে সক্ষম হবে। সার্টিফিকেশন প্ল্যাটফর্মের লিস্টিং থেকে জানা গেছে, ব্যাটারিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-চালিত ফিচার্সও দেওয়া হবে।

Realme C85 Pro-এর ফ্রেম IP69 সার্টিফায়েড হবে। অর্থাৎ জল ও ধুলো থেকে সর্বোচ্চ স্তরের প্রোটেকশন মিলবে। এটি সম্পূর্ণরূপে ধুলোরোধী এবং জল ভেতরে প্রবেশ করতে দেবে না। অন্য একটি রিপোর্ট অনুযায়ী, রিয়েলমির আপকামিং ফোনে Snapdragon 685 প্রসেসর, 6.8 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, 8 জিবি র‍্যাম, 256 জিবি পর্যন্ত স্টোরেজ, ও 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে। তবে এই তথ্য কতটা নির্ভুল তা আমরা যাচাই করিনি।

প্রসঙ্গত, Realme GT 8 এবং Realme GT 8 Pro চীনে এক সপ্তাহ আগে লঞ্চ হয়েছে। এই দুই ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 7,000mAh ব্যাটারি। Pro মডেলটি Ricoh GR ইমেজিং এবং 120x হাইব্রিড জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে। Realme GT 8 Pro-এর বড় চমক হল কাস্টমাইজেশন। এর ক্যামেরা ডেকো খুলে আরেকটি ডেকো লাগাতে পারবেন। অর্থাৎ নিজের ইচ্ছামতো ফোনের লুকস বদল করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »