বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে, Realme GT 7 হ্যান্ডসেটটিকে, এটি কি লঞ্চের ঈঙ্গিত দিচ্ছে!

Realme GT 8 Pro তে Snapdragon 8 Elite 2-চিপসেট থাকতে পারে

বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে, Realme GT 7 হ্যান্ডসেটটিকে, এটি কি লঞ্চের ঈঙ্গিত দিচ্ছে!

Photo Credit: Realme

Realme GT 7 Pro (ছবিতে) 6,500mAh ব্যাটারি প্যাক করে

হাইলাইট
  • Realme GT 7-স্মার্টফোনটি 100W-তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন
  • হ্যান্ডসেটটি সম্ভবত 7000mAh-এর বড় ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী পেতে পারে
  • টিপ করা হয়েছে যে Realme GT 7 এবং GT 8 Pro-ফোন দুটি ফ্ল্যাট ডিসপ্লে পাব
বিজ্ঞাপন

Realme GT 7 হ্যান্ডসেটটিকে পূর্বে বেশ কিছু সার্টিফিকেশন এবং বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে,যেটিকে বর্তমানে নতুন একটি জায়গায় ফাঁস হয়েছে, যা থেকে মনে করা হচ্ছে, এটি খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। এটি সম্ভবত Realme GT 7 Pro হ্যান্ডসেটটির সাথে যোগদান করতে পারে, যা চীনে 2024 সালের নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল। অন্যদিকে আরোও একটি লিকে Realme GT 8 Pro-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্যের প্রকাশ করা হয়েছে। তবে কোম্পানি এখনও পর্যন্ত কোনো হ্যান্ডসেট লঞ্চের কথাই নিশ্চিত করেনি।

Realme GT 7-এর আনুমানিক লঞ্চের সময়সীমা এবং মূল ফিচার:

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের একটি Weibo পোস্ট অনুযায়ী, Realme GT 7-স্মার্টফোনটি খুব সম্ভবত MediaTek Dimensity 9400+ চিপসেট দ্বারা চালিত হবে। টিপস্টার আরোও জানিয়েছে যে, ফোনটি 7000mAh ব্যাটারীর থেকেও বড় ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী নিয়ে আসতে পারে। পোস্টে টিপস্টার ‘7X00mAh ব্যাটারী' বলে উল্লেখ করেছে।

টিপস্টারের মতে ভ্যানিলা Realme GT 7 হ্যান্ডসেটটি 100W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করতে পারে। তার মতে ফোনটি উপস্থিত Realme GT 6-এর তুলনায় (যার ওজন 206 গ্রাম এবং 8.43 মিমি প্রোফাইল আছে) একটি পাতলা ও হালকা ফ্ল্যাট স্ক্রিন পেতে পারে।

পোস্টের নিচে একটি কমেন্টে টিপস্টার বলেছে, Realme GT 7 হ্যান্ডসেটটি চীনে এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। উল্লেখযোগ্য ভাবে বলা ভালো, উপস্থিত Realme GT 6-ফোনটি চীনে 2024 সালের জুলাই মাসে উন্মোচিত হয়েছে, যেটিতে একটি মাইক্রো-কার্ভড ডিসপ্লে আছে। এটি Snapdragon 8 Gen 3 SoC এবং 120W চার্জিং সমর্থিত একটি 5,800mAh ব্যাটারী দ্বারা চালিত।

Realme GT 8 Pro-এর আনুমানিক মূল বৈশিষ্ট্য:

অন্যদিকে Smart Pikachu নামে একজন টিপস্টার Weibo পোস্টের মাধ্যমে দাবি করেছে যে, Realme GT 8 Pro-ফোনটি অঘোষিত Snapdragon 8 Elite 2-চিপসেট পেতে পারে। এটিতে সম্ভবত একটি 2K রেজোলিউশন সমৃদ্ধ ফ্ল্যাট OLED স্ক্রিন থাকবে এবং এটি 7000mAh ব্যাটারীর মাধ্যমে চলবে।

হ্যান্ডসেটটিতে বায়োমেট্রিক যাচাই করার জন্য একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ক্যামেরার ক্ষেত্রে একটি পেরিস্কোপ টেলিফটো শুটার যুক্ত করা হবে বলে আশা করা যাচ্ছে। তবে ফোনটির অন্যান্য আনুমানিক বিবরণ ও সম্ভাব্য লঞ্চের সময়সূচি এখনও পর্যন্ত জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »