Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 এপ্রিল 2026 18:28 IST
হাইলাইট
  • Realme মিড-রেঞ্জে 165Hz রিফ্রেশ রেটের সাথে নতুন ফোন আনছে
  • এটি Realme P বা Narzo সিরিজের অধীনে ভারতে আসতে পারে
  • স্মার্টফোনে Snapdragon 7s Gen 4 বা Dimensity 7400 প্রসেসর থাকতে পারে

Realme P4 Power 5G is equipped with a 10,001mAh battery

Photo Credit: Realme

Realme P সিরিজ এবং Narzo লাইনআপের অধীনে ইতিমধ্যেই 10,000nAh+ ক্যাপাসিটির ফোন ভারতে লঞ্চ হয়েছে। Realme P4 Power 5G ও Narzo Power 5G উভয় 10,0001mAh ব্যাটারি অফার করে। এখন নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, যে Realme এবার হাই রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং বিশাল ব্যাটারির সাথে একটি নতুন স্মার্টফোনের উপর কাজ শুরু করেছে। শুনলে অবাক হবেন যে, রিয়েলমির সেই আসন্ন ফোনে 165Hz ডিসপ্লে থাকার দাবি করা হয়েছে। এটি প্রথম মিড রেঞ্জ ডিভাইস হতে চলেছে, যা এত উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। কারণ ফিচারটি বর্তমানে মূলত প্রিমিয়াম ও হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোনে সীমাবদ্ধ।

টেক ব্লগার দেবায়ন রায়ের X পোস্ট অনুসারে, রিয়েলমির আপকামিং স্মার্টফোন P বা Narzo সিরিজের অধীনে ভারতে আসতে পারে। এটি ফ্ল্যাট OLED ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে, যার সাথে 165 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট পাওয়া যাবে। OnePlus-এর ঝুলিতে এখন সর্বাধিক 165Hz রিফ্রেশ রেটযুক্ত ফোনের মডেল আছে। ভারতের বাজারে শুধু OnePlus 15, OnePlus 15R, ও OnePlus Nord 6-এ ফিচারটি উপলব্ধ।

Advertisement

নতুন রিয়েলমি ফোনে ফটোগ্রাফির জন্য একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা মিলবে। তবে ক্যামেরার সংখ্যা সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই নতুন স্মার্টফোনে Snapdragon 7s Gen 4 বা Dimensity 7400 প্রসেসর ব্যবহার হতে পারে। বিশাল 9,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। দাম 30,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

খবর সত্যি হলে, Realme কম দামে উচ্চমানের ডিসপ্লে ফিচার আনার চেষ্টা করছে। তবে 165 হার্টজ শুনতে খুব আকর্ষণীয় মনে হবে। কিন্তু আসল সুবিধা অ্যাপ ও গেম সেই ফ্রেম রেট সাপোর্ট করছে কিনা, তার উপর নির্ভর করছে। অনুমান করা হচ্ছে যে, এটি OnePlus Nord CE 6-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এটি Nord CE 6 Lite মডেলের সাথে ভারতে মে 7 লঞ্চ হচ্ছে।

OnePlus Nord CE 6 অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে, যা 1.5K রেজোলিউশন, সর্বাধিক 1,800 নিট ব্রাইটনেস, ও 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি ডুয়াল চিপ সিস্টেম দিয়ে সজ্জিত থাকবে। এতে Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং একটি টাচ রিফলেক্স চিপ দেওয়া হয়েছে। ডিভাইসে Android 16 ভিত্তিক OxygenOS 15 প্রি-ইনস্টল করা থাকছে। 

Advertisement

ফোনের পিছনে ডুয়াল-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল মেইন সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। হ্যান্ডসেটের বড় আকর্ষণ 8,000mAh ব্যাটারি। এতে বাইপাস চার্জিং, 80W ওয়্যার্ড চার্জিং, ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  2. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  3. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  4. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  5. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  6. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  7. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  8. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  9. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  10. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.