সফটওয়্যার আপডেটে Realme ফোনে পৌঁছাবে দুর্দান্ত এই ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুলাই 2019 16:21 IST
হাইলাইট
  • Realme ফোনে পৌঁছাবে ‘ডার্ক মোড’
  • VOOC কেবেল আলাদা কেনা যাবে
  • লাল রঙে বাজারে আসবে পরবর্তী Realme স্মার্টফোন

Realme ফোনে যোগ হবে একাধিক নতুন ফিচার

Realme ফোনে পৌঁছাবে ‘ডার্ক মোড'। সফটওয়্যার আপডেটের হাত ধরে Realme ফোনে ডার্ক মোড পৌঁছাতে চলেছে। ইতিমধ্যেই এই আপডেট পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে চিনের কোম্পানিটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Realme গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কথা জানিয়েছেন ভারতে Realme প্রধান মাধব শেঠ।

এছাড়াও মাধব জানিয়েছেন আগামী Realme ফোনে থাকছে দুর্দান্ত ক্যামেরা আর লাল রঙের ডায়মন্ড কাট ডিজাইন। Realme 1 ফোনে শেষ এই ডিজাইন দেখা গিয়েছিল।

YouTube এ গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় মাধব জানিয়েছেন গোটা Realme  ফোনের গোটা সিস্টেম জুড়ে ডার্ক মোড আসছে। ইতিমধ্যেই যে সব Realme ফোন বাজারে রয়েছে সব ফোনে ColorOS আপডেটের হাত ধরে ডার্ক মোড পৌঁছে যাবে।

মাধব আরও জানিয়েছেন শিঘ্রই Realme ফোনের ক্যামেরায় যোগ হবে টাইম স্ট্যাম্প। সম্প্রতি ColorOS 6 এর হাত ধরে Realme 3 Pro ফোনের ক্যামেরায় নতুন ইউজার ইন্টারফেস যোগ হয়েছিল। এবার অন্যান্য Realme ফোনেও এই ক্যামেরা অ্যাপ আসতে চলেছে। এছাড়াও Realme ফোনের বাক্সের সাথে যে VOOC চার্জিং কেবেল দেয় কোম্পানি আলাদা করে সেই কেবেল বিক্রি শুরু হবে।

পরবর্তী Realme ফোন প্রসঙ্গে মাধব জানিয়েছেন 48 মেগাপিক্সেল হোক বা 64 মেগাপিক্সেল, অথবা ট্রিপল ক্যামেরা হোক বা কোয়াড ক্যামেরা, Realme সব সময় গ্রাহককে সেরা অভিজ্ঞতা দিতে বদ্ধ পরিকর। তবে এখনই পরবর্তী Realme ফোনহের কোন স্পেসিফিকেশন সামনে নিয়ে আসতে অস্বীকার করেছেন কোম্পানির প্রধান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Dark Mode
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  2. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  3. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  4. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  5. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  6. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  7. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  8. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  9. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  10. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.