আগামী সপ্তাহে 64MP ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Realme

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 অগাস্ট 2019 15:14 IST
হাইলাইট
  • 8 অগাস্ট এই ফোন লঞ্চ হবে
  • ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা
  • থাকবে 64MP প্রাইমারি সেন্সর

8 অগাস্ট 64MP ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Realme

সম্প্রতি 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চের কথা কথা ঘোষনা করেছিল Realme। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সপ্তাহে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের কোয়াড ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসবে চিনের কোম্পানিটি। 8 অগাস্ট নতুন দিল্লিতে এই ফোন লঞ্চ হবে। এই প্রথম কোন Realme ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা যাবে। এতদিন Realme ফোনের পিছনে সর্বোচ্চ দুটি ক্যামেরা দেখা গিয়েছিল। ভারতে প্রথম এই 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Realme।

এখনও পর্যন্ত এই স্মার্টফোন সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি। টিজারে প্রকাশিত ছবিতে ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। ক্যামেরা মডিউলের উপরে 64MP লেখা দেখা গিয়েছে। এখনও এই ফোনের নাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

Advertisement

সম্প্রতি 64 মেগাপিক্সেল ISOCELL GW1 মোবাইল ক্যামেরা সেন্সর লঞ্চ করেছিল Samsung। এই প্রথম সেই সেন্সর ব্যবহার করে কোন স্মার্টফোন বাজারে আসছে। Xiaomi ও  Samsung এর মতোই জনপ্রিয় কোম্পানিগুলিও শিঘ্রই এই সেন্সর ব্যবহার 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে।

সম্প্রতি এই ক্যামেরায় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন Realme প্রধান মাধব শেঠ। সেখানে Xiaomi ফোনে তোলা ছবির সাথে এই ক্যামেরার ছবি পাশাপাশি তুলনা করেছিলেন তিনি।

এখনও এই ফোন সম্পর্কে কোন তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। শুধুমাত্র এই ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর কোয়ার রিয়ার ক্যামেরার কথা জানতে পেরেছি আমরা। তবে সাধারন ক্যামেরার সাথেই এই ফোনে একই সাথে থাকতে পারে ওয়াইড আর টেলিফটো ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme Quad camera, Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.