নতুন ভেরিয়েন্টে বাজারে এল Realme U1, বিক্রি শুরু 10 এপ্রিল

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 এপ্রিল 2019 15:58 IST
হাইলাইট
  • 3GB RAM+64GB স্টোরেজে ভারতে লঞ্চ হল Realme U1
  • 10 এপ্রিল বিক্রি শুরু হবে
  • শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে এই ফোন

3GB RAM+64GB স্টোরেজে ভারতে লঞ্চ হয়েছে Realme U1

গত বছর নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme U1। শুরুতে 3GB RAM+32GB স্টোরেজ আর 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল Realme U1। বৃহস্পতিবার 3GB RAM+64GB স্টোরেজে ভারতে লঞ্চ হল এই স্মার্টফোন। অন্য দুটি ভেরিয়েন্টের মতোই শুধুমাত্র Amazon থেকে বিক্রি শুরু হবে 3GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme U1। আগামী 10 এপ্রিল থেকে 10,999 টাকা দামে বিক্রি শুরু হবে এই ফোন।

আরও পড়ুন: Realme U1 রিভিউ

লঞ্চের পরে একাধিক বার সস্তা হয়েছে Realme U1। সম্প্রতি দাম কমে 9,999 টাকায় পাওয়া যাচ্ছে 3GB RAM+32GB স্টোরেজ ভেরিয়েন্ট। 4GB RAM+64GB স্টোরেজে Realme U1 এর দাম কমে হয়েছে 11,999 টাকা। এই দুটি ভেরিয়েন্টের ঠিক মাঝে 10,999 টাকায় পাওয়া যাবে 3GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্ট।

Realme U1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Realme U1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme U1 এ রয়েছে একটি 6.3 ইঞ্চি ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Realme U1 এ রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। সাথে থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Realme U1এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2, GPS/ A-GPS/ GLONASS, micro-USB পোর্ট, OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ব্যাটারি 3,500 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth app and gaming performance
  • Looks good
  • Bright and crisp display
  • Cameras do well in good light
  • Fast face unlock
  • Bad
  • No 4K recording and video stabilisation
  • Cameras struggle in low light
  • Body attracts smudges easily
 
KEY SPECS
Display 6.30-inch
Processor MediaTek Helio P70
Front Camera 25-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme U1, Realme U1 64GB Variant
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  2. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  3. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  4. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  5. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  6. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  7. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  8. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  9. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.