আগামী সপ্তাহে 64MP ক্যামেরার আরও একটি স্মার্টফোন নিয়ে আসছে Realme

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 সেপ্টেম্বর 2019 13:56 IST
হাইলাইট
  • চিনে লঞ্চ হবে Realme X2
  • এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
  • ভারতে Realme XT 730G নামে এই ফোন লঞ্চ হবে

Realme X2 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

Photo Credit: Weibo/ Xu Qi Chase

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme -র প্রথম 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন Realme XT। আগামী সপ্তাহে 64 মেগাপিক্সেল ক্যামেরার আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে Realme। 24 সেপ্টেম্বর চিনে লঞ্চ হবে Realme X2। এই ফোনে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ থাকবে। কয়েক দিন পরে ভারতে Realme XT 730G নামে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। গত সপ্তাহে Realme XT লঞ্চের সময় এই খবর জানিয়েছিল চিনের কোম্পানিটি।

চিনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট Weibo তে পোস্ট করে 24 সেপ্টেম্বর Realme X2 লঞ্চের খবর নিশ্চিত করেছে কোম্পানি। প্রকাশিত টিজারে জানানো হয়েছে এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

Advertisement

24 সেপ্টেম্বর লঞ্চ হবে Realme X2
ছবি: Weibo/ Realme

এর সাথেই Realme প্রধান শু শি জানিয়েছেন দুটি স্টোরেজ ভেরিইয়েন্টে লঞ্চ হবে Realme X2। এই দুই ফোনের পিছনেই গ্রেডিয়েন্ট ফিনিশ থাকবে। সোশ্যাল মিডিয়ায় Realme X2 ফোনের ছবি প্রকাশ করেছেন কোম্পানির প্রধান। সেই ছবিতে এই ফোন দেখতে হুবহু Realme XT ফোনের মতো।

Advertisement

Realme XT লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল শিঘ্রই ভারতে লঞ্চ হবে Realme XT 730G। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট। এছাড়াও থাকবে Super AMOLED ডিসপ্লে, আর 4,000 mAh ব্যাটারি। প্রসঙ্গত গত সপ্তাহে লঞ্চ হওয়া Realme XT ফোনে Snapdragon 712 চিপসেট ব্যবহার হয়েছে।

সম্প্রতি TENAA সার্টিফিকেশোন ওয়েবসাইটে Realme XT 730G ফোনের স্পেসিফিকেওশন সামনে এসেছে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। সাথে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে, 8GB RAM, 128GB স্টোরেজ। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme X2, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  2. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  3. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  4. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  5. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  6. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  7. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  8. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  9. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  10. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.