বুধবার ভারতে আসছে নতুন Realme X2 Pro আর Realme 5s। Realme X2 Pro কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ইতিমধ্যেই চিনে X2 Pro লঞ্চ করেছে Realme। অন্যদিকে বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হবে Realme 5s।
Realme X2 Pro ফোনে Snapdragon 855+ চিপসেট থাকবে
বুধবার ভারতে আসছে নতুন Realme X2 Pro আর Realme 5s। Realme X2 Pro কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ইতিমধ্যেই চিনে X2 Pro লঞ্চ করেছে Realme। অন্যদিকে বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হবে Realme 5s। Realme X2 Pro তে একটি FHD+ AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং ফিচার থাকছে। পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে। একই ইভেন্ট থেকে ভারতে লঞ্চ হবে Realme 5s। Realme 5s ফোনের পিছনে চারটে ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি।
আজ দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে লঞ্চ হবে Realme X2 Pro আর Realme 5s । কোম্পানির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার হবে। লঞ্চ ইভেন্ট শুরু হওয়ার পরে নীচের প্লে বাটনে ক্লিক করে Realme X2 Pro আর Realme 5s লঞ্চ সরাসরি দেখা যাবে।
ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Realme X2 Pro । প্রতিবেশী দেশে 6GB RAM + 64GB স্টোরেজে Realme X2 Pro এর দাম 2,699 ইউয়ান (প্রায় 27,200 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 Pro কিনতে 2,899 ইউয়ান (প্রায় 29,200 টাকা) খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে Realme X2 Pro এর দাম 3,299 ইউয়ান (প্রায় 33,200 টাকা)। অন্যদিকে Realme 5 Pro আর Realme 5 এর মধ্যে Realme 5s ফোনের দাম হতে পারে।
![]()
Realme 5s ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
ছবি: YouTube/ Flipkart
Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট, 12GB পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।
Realme 5s ফোনে একটি 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে একটি Snapdragon 665 চিপসেট থাকবে।
Realme 5s ফোনের পিছনে ডায়মন্ড কাট প্যানেল থাকবে। ফোনের পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Realme। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। তবে অন্য ক্যামেরার স্পেসিফিকেশন জানা যায়নি।
Realme 5s ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features