এটাই Redmi 9! নতুন রিপোর্টে শুরু হল জল্পনা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 মে 2020 11:59 IST

শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 9

শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 9। সাম্প্রতিক রিপোর্ট অন্তত এমনটাই বলছে। যদিও এই বিষয়ে Xiaomi'র তরফ থেকে এখনও কোন মন্তব্য করা হয়নি। সম্প্রতি আরএফ এক্সপোজার ওয়েবসাইটে M2004J19G মডেল নম্বরে একটি নতুন ফোন দেখা গিয়েছে। চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটেও একই ফোন সামনে এসেছে। তাই Redmi 9 লঞ্চ ঘিরে উত্তেজনার পারদ চরতে শুরু করেছে।

MySmartPrice ওয়েবসাইটে প্রথম আরএফ এক্সপোজার ওয়েবসাইটে M2004J19G মডেল নম্বরে নতুন স্মার্টফোনের অস্তিত্বের খবর সামনে আসে।

M2004J19AG মডেল নম্বরে সামনে এসেছে Redmi 9
ছবি: 3C

যদিও সেখানে Redmi 9 সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। চিনের এক সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে 10W চার্জিং থাকবে। এছাড়াও ইউরোপের এক সার্টিফিকেশন ওয়েবসাইটেও M2004J19AG মডেল নম্বরে নতুন স্মার্টফোনের অস্তিত্ব মিলেছে।

Advertisement

একাধিক রিপোর্টে জানানো হয়েছে নতুন এই ফোন আসলে Redmi 9। কিন্তু এই বিষয়ে এখনও উচ্চবাচ্য করেনি Xiaomi।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Redmi 9 সম্ভাব্য স্পেসিফিকেশন

Redmi 9-এ ডুয়াল রিয়ার ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরায় 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকতে পারে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।  MediaTek Helio G80 চিপসেট সহ বাজারে আসতে পারে এই ফোন। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30।  সেই ফোনের সঙ্গে Redmi 9 ডিজাইনে একাধিক সাদৃশ্য থাকতে পারে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi 9 specifications, Redmi 9, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.