Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 মে 2026 15:30 IST
হাইলাইট
  • Redmi ভারতে নতুন ফোনের টিজার প্রকাশ করেছে
  • স্মার্টফোনটি হাই-স্পিড ও পারফরম্যান্স কেন্দ্রিক হতে চলেছে
  • Redmi এখনও ফোনের নাম ও লঞ্চের তারিখ ঘোষণা করেনি

Redmi Turbo 5 Series was launched in January, 2026

Photo Credit: Redmi

Redmi ভারতে নতুন ফোনের লঞ্চ কনফার্ম করেছে। শাওমির সাব-ব্র্যান্ড এখনও আসন্ন স্মার্টফোনের নাম বা লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে সেটি পারফরম্যান্স কেন্দ্রিক মডেল হবে বলে জানানো হয়েছে। রেডমি X প্ল্যাটফর্মে টিজারের জন্য যে সমস্ত লাইন পোস্ট করেছে, তা স্পিড ও পারফরম্যান্সের সঙ্গে জড়িত। অর্থাৎ সেই ডিভাইস শক্তিশালী হার্ডওয়্যার, গেমিং, ও হাই স্পিডের উপর জোর দেবে। ইতিমধ্যেই Amazon India এবং Xiaomi India ওয়েবসাইটের জন্য হ্যান্ডসেটের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়ে গিয়েছে। অর্থাৎ রেডমির হাই-পারফরম্যান্স ফোন এই দুই প্ল্যাটফর্ম থেকে বিক্রি হবে।

রেডমির নতুন হাই-পারফরম্যান্স ফোন ভারতে আসছে

রেজমির শেয়ার করা টিজার অনুসারে, ফোনটি উচ্চ গতি ও কর্মদক্ষতার সাথে আসবে। তবে সেটি আগের কোনও সিরিজের অংশ হবে নাকি সম্পূর্ণ নয়া লাইনআপ হিসেবে ভারতে আসবে, তা এখনও জানা যায়নি। শাওমি ইন্ডিয়া এবং অ্যামাজন ইন্ডিয়ার মাইক্রোসাইটে ডিভাইসটির অফিসিয়াল নাম ও স্পেসিফিকেশন প্রকাশ হয়নি। তবে উভয় সাইটে স্পিড ও পারফরম্যান্সে ফোকাস করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, একটি ছোট্ট ডিটেইল টিজারে সবচেয়ে বেশি নজর কেড়েছে। Amazon পেজে "Redmi S"লেখা লক্ষ্য করা গিয়েছে। তবে সংস্থা এর আসল অর্থ ব্যাখ্যা করেনি। এটি ব্র্যান্ডিং এলিমেন্ট বা শেষ পর্যন্ত ফোনের মার্কেটিং নাম হয়ে উঠতে পারে। রেডমি পুরো টিজারকে রহস্যময় রাখার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কৌতুহল বাড়াচ্ছে।

অনেকেই অনুমান করছেন, টিজ করা ফোনটি Redmi Turbo সিরিজের অংশ হতে পারে। কারণ পারফরম্যান্স এবং স্পিড টার্বো ব্র্যান্ডিংয়ের সাথে মানানসই। তবে সংস্থা অতীতে ভারতে কখনও Turbo লাইনআপের স্মার্টফোন রেডমি ব্র্যান্ডিংয়ের অধীনে লঞ্চ করেনি। Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max জানুয়ারির শেষে চীনে মুক্তি পেয়েছে। তাই ভারতে টিজ করা ডিভাইস ওই সিরিজের সঙ্গে যুক্ত কিনা, তা নিয়ে জল্পনা চলছে।

Redmi Turbo 5 Max রান করে Dimensity 9500s চিপসেটে। Turbo 5 মডেলে Dimensity 8500 Ultra প্রসেসর আছে। উভয় ডিভাইস ডুয়াল ক্যামেরা অফার করে। বেস মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX882) ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। Max ভ্যারিয়েন্টে একই ক্যামেরা সেটআপ আছে। তবে মেইন ক্যামেরায় Light Fusion 600 সেন্সর দিয়েছে কোম্পানি। ব্যাক ক্যামেরা 4K রেজোলিউশনে 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনগুলির সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Advertisement

Redmi Turbo 5 Max মডেলে 9,000mAh ব্যাটারি আছে। স্ট্যান্ডার্ড Redmi Turbo 5 ফোনেও শক্তিশালী 7,560mAh ব্যাটারি বর্তমান। ক্যাপাসিটি আলাদা হলেও দুই ফোনে 100W ওয়্যাড় ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমান। এছাড়াও, 16 জিবি পর্যন্ত র‍্যাম, NFC, ডলবি ভিশন ডিসপ্লে, IP69K রেটিং, ও 27W রিভার্স চার্জিং ফিচার আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi, Redmi Phone, Xiaomi, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.