লঞ্চের আগেই জানা গেল Redmi K20 ফোনের দুর্দান্ত এই ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 মে 2019 10:33 IST
হাইলাইট
  • 28 মে লঞ্চ হবে Redmi K20
  • ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
  • থাকছে সপ্তম জেনারেশানের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

Redmi K20 ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট

Photo Credit: Weibo/ Lu Weibing

Redmi K20 ফোনে থাকছে সপ্তম জেনারেশানের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ইতিমধ্যেও চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছে Redmi। 28 মে চিনে লঞ্চ হবে Redmi K20। লঞ্চের আগে বাজার গরম করতে একের পর এক টিজার প্রকাশ করছে Xiaomi। ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে Redmi K20 আর Redmi K20 Pro। Redmi K20 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জিং, অন্যদিকে Redmi K20 Pro ফোনে থাকছে 27W ফাস্ট চার্জিং। চিনের বাইরে Mi 9T নামে লঞ্চ হতে পারে Redmi K20।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এক পোস্টে Xiaomi জানিয়েছে 28 মে লঞ্চ হবে Redmi K20। ঐ দিন ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে প্রথম Redmi ফ্ল্যাগশিপ লঞ্চ হবে।

অন্য এক টিজারে Xiaomi জানিয়েছে Redmi K20 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর সাথেই কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় থাকছে লেটেস্ট Sony IMX586 সেন্সার।

Redmi প্রধান লু ওয়েইবিং সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন Redmi K20 ফোনে থাকছে 960 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট।

“ফ্ল্যাগশিপ কিলার 2.0” নামে বাজারে আসছে Redmi K20। OnePlus এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলিকে ঘাইয়েল করতেই এই ফোন লঞ্চ করছে Redmi। Redmi K20 ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। এই প্রথম কোন Redmi স্মার্টফোন ফ্ল্যাগশিপ চিপসেট দেখা যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth, lag-free performance
  • Appealing design
  • Great battery life
  • Bad
  • Underwhelming low-light camera performance
  • Quite slippery
  • No expandable storage
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 730
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi K20, Redmi K20 Pro, Xiaomi Mi 9T, Mi 9T, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Gemini Spark: গুগলের পার্সোনাল AI এজেন্ট লঞ্চ হল ভারতে, বদলে দিতে পারে মানুষের ডিজিটাল জীবন
  2. EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
  3. WhatsApp আনল পাঁচটি নতুন ফিচার, অ্যাপ ছাড়াই হবে অডিও ও ভিডিও কল, কথা শোনা যাবে আরও স্পষ্ট
  4. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  5. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  6. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  7. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  8. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  9. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.