Redmi K20 Pro ফোনে আসছে Android 10, শুরু হল রেজিস্ট্রেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 অগাস্ট 2019 15:45 IST
হাইলাইট
  • 8 সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে
  • আপাতত MIUI 10 বিটা ভার্সানে Android 10 পৌঁছাবে
  • Redmi K20 Pro ফোনে এই আপডেট পাঠাবে Xiaomi

Redmi K20 Pro ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট

Redmi K20 Pro ফোনে আসছে Android 10। MIUI 10 বিটা ভার্সানের হাত ধরে এই ফোনে লেটেস্ট Android ভার্সান পৌঁছাবে। ইতিমধ্যেই MIUI 10 বিটা প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। Redmi K20 Pro গ্রাহকরা 8 সেপ্টেম্বরের আগে এই বিটা প্রোগ্রামে অংশ নিতে পারবেন। 11 সেপ্টেম্বর কোন গ্রাহকের ফোনে MIUI 10 বিটা ভার্সান পৌঁছাবে তা ঘোষনা করবে Xiaomi। OTA আপডেটের মাধ্যমে সেই সব গ্রাহকের Redmi K20 Pro ফোনে Android 10 পৌঁছে যাবে।

Redmi K20 Pro ফোনে Android 10 আপডেট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। তবে এই প্রোগ্রামে যোগ দিতে Mi Community -র সক্রিয় সদস্য হতে হবে। সেখানে গ্রাহকের র‍্যাঙ্ক ‘Semi Pro Bunny' বা তার বেশি হতে হবে। এছাড়াও টেস্টিং এর সময় এই রম এর কোন ফিচার বাইরে ফাঁস করা যাবে না। সেই শর্তে রাজি হতে হবে গ্রাহককে। এছাড়াও Redmi K20 Pro ফোনের Android 10 রম সম্পর্কে কোন তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না।

Xiaomi জানিয়েছে এই প্রোগ্রামে যোগ দিতে Android ও MIUI সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে গ্রাহকের। টেস্টিং এর সময় গ্রাহককে নির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া হবে। যা নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে।

11 সেপ্টেম্বর যে সব গ্রাহকের Redmi K20 Pro ফোনে Android 10 পৌঁছাবে তা জানিয়ে দেবে Xiaomi।  এর সাথেই একটি Android 10 টেস্টার মেডেল পাবেন গ্রাহকরা। কোম্পানির বিভিন্ন অফিশিয়াল লঞ্চের উপস্থিত থাকার সুযোগ পাবেন তাঁরা।

Redmi K20 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে 

Advertisement

গত মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। এই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা, Snapdragon 855 চিপসেট, Android 9 Pie অপারেটিং সিস্টেম। এবার এই ফোনে পৌঁছাবে Android 10।

Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 30,999 টাকা।

Advertisement

Redmi K20 Pro ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Advertisement

Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Very good battery life
  • Versatile cameras
  • Great value for money
  • Bad
  • 4K video quality could be better
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.