দুটি ফোনেই থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, অন্যদিকে Redmi K20 Pro ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট।
17 জুলাই ভারতে লঞ্চ হচ্ছে Redmi K20 সিরিজ
17 জুলাই ভারতে আসছে Redmi K20 আর Redmi K20 Pro। ইতিমধ্যেই ভারতে এই ফোন লঞ্চের দিন ঘোষনা করেছে Xiaomi। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। লঞ্চের আগে ইতিমধ্যেই Redmi K20 আর Redmi K20 Pro ফোনের টিজার প্রকাশ্ন করেছে Xiaomi। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে এই দুই স্মার্টফোন। এক মাসের মধ্যে চিনে 10 লক্ষ Redmi K20 আর Redmi K20 Pro বিক্রি হয়েছে। দুটি ফোনেই থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, অন্যদিকে Redmi K20 Pro ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। ভারতে এই দুই ফোনের দাম ঘোষনা করেনি চিনের কোম্পানিটি।
Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 25,200 টাকা) থেকে। অন্যদিকে Redmi K20 ফোনের দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,200 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
Redmi K20 ফোনে Redmi K20 Pro ফোনের ডিজাইন ও একই স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে। শুধু Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। 27W ফাস্ট চার্জের পরিবর্তে Redmi K20 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
TRAI Mandates Shorter Voice, SMS-Only Recharge Plans With Lower Tariffs
Lava Virat Power Reportedly Spotted on IMEI Database, Launch Seems Imminent