সম্পূর্ণ নতুন ডিজাইনের ক্যামেরা নিয়ে আসছে Redmi K30

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 ডিসেম্বর 2019 12:33 IST
হাইলাইট
  • Redmi K30 ফোনের টিজার প্রকাশ করেছে Xiaomi
  • বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকছে
  • 10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30

Redmi K30 ফোনে Huawei Mate 30 Pro ফোনের ডিয়াজিন দেখা গিয়েছে

অবশেষে Redmi K30 ফোনের অফিশিয়াল টিজার প্রকাশ করল Xiaomi। টিজারে প্রকাশিত ছবি এই ফোন পিছন থেকে দেখা যাচ্ছে। Redmi K20 সিরিজের থেকে সম্পূর্ণ আলাদা ডিজাইন ব্যবহার হয়েছে Redmi K30 ফোনে। এই ফোনের পিছনে টেক্সচার ব্যবহার না করে ম্যাট ফিনিশের সাধারণ ডিজাইন ব্যবহার হরেছে বেজিংয়ের কোম্পানিটি। Redmi K30 ফোনের পিছনে বৃত্তাকার ক্যামেরা মডিউলের মধ্যে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও ফোনের পিছনের থাকছে ম্যাট ফিনিশ। এছাড়াও Redmi প্রধান জানিয়েছেন Redmi K30 ফোনে Qualcomm চিপসেট ব্যবহার হবে।

চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Redmi K30 ফোনের টিজার প্রকাশ করেছে Xaiomi। ছবিতে গোলাপি রঙের Redmi K30 ফোনের পিছনে ম্যাট ফিনিশ দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। বৃত্তাকার ক্যামেরা মডিউলে উপর-নীচে এই ক্যামেরাগুলি থাকছে। সম্প্রতি লঞ্চ হওয়া Huawei Mate 30 Pro ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল

Advertisement

বৃত্তাকার ক্যামেরা মডিউলের নীচের থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। পাশে থাকছে 5G ব্র্যান্ডিং। এই ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড 5G (SA+NSA) সাপোর্ট। আগামী 10 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Redmi K30 ।

4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে 
ছবি: Weibo 

Advertisement

অন্যদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে Redmi প্রধান লু ওয়েবিং জানিয়েছেন Redmi K30  ফোনে Qualcomm এর চিপসেট ব্যবহার হয়েছে। ইতিমধ্যেই 5G সাপোর্ট সহ Snapdragon 7xx আর Snapdragon 6xx  সিরিজ চিপসেট লঞ্চের ঘোষণা করেছে Qualcomm। যদিও Redmi K30 ফোনে কোন চিপসেট থাকবে জানা যায়নি।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Redmi K30 ফোনের 4G ভেরিয়েন্টের ছবি সামনে এসেছে। এই ছবিতে Redmi K30 ফোনে কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। ডিসপ্লের উপরে থাকছে হোল-পাঞ্চ। সেখানে ডুয়াল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। আগামী সপ্তাহে চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন।\

Advertisement

আরও পড়ুন:

লঞ্চের আগেই দেখে নিন Redmi K30 ফোনের দাম ও বিভিন্ন ফিচার

Advertisement

তিন মাসে কত Redmi Note 8 আর Redmi Note 8 Pro বিক্রি করেছে Xiaomi?

নতুন রঙে ভারতে এল Oppo A9 2020: দাম ও স্পেসিফিকেশন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi K30, Redmi K30 5G, Qualcomm, 5G
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.