কবে লঞ্চ হবে Redmi K30? জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 নভেম্বর 2019 12:11 IST
হাইলাইট
  • Redmi K30 সিরিজে দুটি ফোন লঞ্চ হতে পারে
  • Redmi K30 ফোনে থাকবে ডুয়াল 5G সাপোর্ট
  • এই ফোনে থাকছে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে

ডুয়াল 5G সাপোর্ট সহ ডিসেম্বরে লঞ্চ হবে Redmi K30

10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30। সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন Redmi প্রধান লু ওয়েইবিং। নতুন সিরিজে Redmi K30 আর Redmi K30 Pro ফোন দুটি লঞ্চ করতে পারে Xiaomi। চলতি বছর Redmi K20 আর Redmi K20 Pro এর হাত ধরে K সিরিজ লঞ্চ করেছিল বেজিংয়ের কোম্পানিটি। শোনা যাচ্ছে লঞ্চের পরে চিনে Redmi K30 বিক্রি শুরু হবে। অন্যদিকে Redmi K30 Pro বিক্রি শুরু হবে আগামী বছর।

Weibo পোস্টে লু জানিয়েছেন Redmi K30 ফোনে 5G সাপোর্ট থাকবে। থাকছে SA আর NSA শুয়াল ব্যান্ড 5G সাপোর্ট। Redmi K30 থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। Samsung Galaxy S10 সিরিজেও একই ডিসপ্লে ডিজাইন ব্যবহার হয়েছিল।

Advertisement

10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30
ছবি: Weibo/ লু ওয়েইবিং

গত সপ্তাহে Xiaomi প্রধান লেই জুন জানিয়েছিলেন ডিসেম্বর মাসেই লঞ্চ হবে Redmi K30। কোম্পানির ডেভেলপার কনফারেন্সে লেই জানিয়েছিলেন Redmi K30 ফোনে ডুয়াল 5G সাপোর্ট থাকবে।

Advertisement

চলতি বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi K20 আর Redmi K20 Pro। যদিও আপাতত শুধুমাত্র চিনে Remi K30 লঞ্চ করবে Xiaomi। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।

Redmi K30 ফোনে থাকছে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে
ছবি: Weibo

সম্প্রতি চিনের জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Redmi K30 ফোনের ছবি সামনে এসেছিল। ছবিতে এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। এছাড়াও নতুন এই Redmi ফোনে থাকছে 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। যদিও 60Hz রিফ্রেশ রেটেও এই ডিসপ্লে ব্যবহারের অপশন থাকছে।

Advertisement

ফোনের ডিসপ্লেতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে Redmi K30 ফোনে 6.66 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। যদিও এই ফোনের প্রসেসরের নাম সামনে আসেনি। তবে গ্রাফিক্সের জন্য থাকছে Qualcomm এর Adreno 618 GPU। একাধিক Snapdragon 7 সিরিজ চিপসেটে এই গ্রাফিক্স ব্যবহার করেছে Qualcomm।

এই মুহুর্তে Snapdragon 730 আর Snapdragon 730G চিপসেটে Adreno 618 GPU ব্যবহার হয়। এছাড়াও Redmi K30 ফোনে থাকছে 30W ফাস্ট চার্জিং। Redmi K20 ফোনে 18W ফাস্ট চার্জ ব্যবহার করেছিল Xiaomi।

Advertisement

আরও পড়ুন:

Redmi K30 কে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হবে Realme X50

Advertisement

108MP ক্যামেরা সহ শীঘ্রই ভারতে আসছে Mi Note 10

নাগালের মধ্যে Snapdragon 855+ চিপসেট সহ ভারতে এল Realme X2 Pro

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi K30, Redmi K30 Pro, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.